1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

অক্টোবরে প্রথম ৮ দিনে রেমিট্যান্স আয় ৮০ কোটি ডলারের বেশি

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
বৈদেশিক মুদ্রার রিজার্ভ

চলতি অক্টোবরের প্রথম আট দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৮০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ১০ কোটি ৬ লাখ ডলার করে এসেছে।

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, অক্টোবরের প্রথম আট দিনে ৮০ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের ৭৯ কোটি ডলারের তুলনায় বেশি। ফলে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।

তিনি আরও জানান, শুধু ৮ অক্টোবর একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। চলতি অর্থবছরের জুলাই থেকে ৮ অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৮৩৯ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ১৪ দশমিক ৪০ শতাংশ বেশি।

এর আগে সেপ্টেম্বরে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স। আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT