অবশেষে দীর্ঘ জটিলতা কাটিয়ে অন্তর্বর্তী প্রশাসন পেল রাজধানীর ঐতিহ্যবাহী সাতটি সরকারি কলেজ। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের পথে অগ্রসর হতে থাকা এই সাত কলেজের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।
রোববার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে পরবর্তী কার্যক্রম ত্বরান্বিত করার উদ্দেশ্যে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস তার মূল পদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের নিমিত্ত নিয়োগ দেয়া হলো।
এতে আরো বলা হয়েছে, তিনি বিধিমোতাবেক অতিরিক্ত দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন এবং অধ্যক্ষ পদে চুক্তির অবসান অথবা সরকারের অভিপ্রায় যা পূর্বে ঘটে সে পর্যন্ত তিনি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিটি/ আরকে
Tags: ৭ কলেজ