1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে চার টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা করা হয়েছে। নতুন দর অনুযায়ী, ৫ লিটারের একটি বোতলের দাম ৯৫৫ টাকা থেকে বেড়ে ৯৭৫ টাকা হয়েছে।

আজ (২৯ এপ্রিল) ভোজ্য তেলের দর পর্যালোচনা সভা শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির সংশোধিত মূল্য ঘোষণা করেন।

তিনি বলেন, বাজার পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে এই দাম সমন্বয় করা হয়েছে।

এদিকে, খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত বছরের ৭ ডিসেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৯৫ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৭৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT