বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডারে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি)। শুক্রবার এই হামলার কথা জানিয়েছে তারা। সেপ্টেম্বরের শুরুতে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক সম্পদের ওপর সর্বশেষ হামলার পর এই নতুন দাবিটি এলো। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের ভাষ্যমতে, এটি ছিল তাদের একটি প্রতিশোধমূলক পদক্ষেপ। আইআরজিসি জানায়, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক কাউন্টিতে অবস্থিত একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার জবাবেই তারা এই আক্রমণটি পরিচালনা করেছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালালে এই সংঘাতের সূত্রপাত ঘটে। এরপর থেকে তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এর আগে ইরান উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল। তবে সর্বশেষ এই হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র কিংবা বাহরাইন কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতে সাময়িক বিরতি চলছিলো।
Tags: আইআরজিসি, ইরান, বাহরাইন, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র