বাংলাদেশে সংঘটিত সকল অপরাধের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার নিউইয়র্কে সংস্থাটির সদর দপ্তরে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এ সংক্রান্ত প্রশ্নের উত্তর দেন। তিনি স্পষ্টভাবে জানান, বাংলাদেশে অতীতে যেসব অপরাধ সংঘটিত হয়েছে, বিশেষ করে জাতিসংঘের নিজস্ব ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে নথিবদ্ধ ঘটনাগুলোর জন্য জবাবদিহি প্রয়োজন। মঙ্গলবার (১০ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত মধ্যাহ্ন ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এসব কথা বলেন।
ব্রিফিংয়ে অংশ নেওয়া বাংলাদেশি সাংবাদিক আবু সুফিয়ান জানতে চেয়েছিলেন, শেখ হাসিনা ও তার সমর্থকদের কর্মকাণ্ড এবং হাজারো মানুষের মৃত্যুর অভিযোগের প্রেক্ষিতে জাতিসংঘের অবস্থান কী? জবাবে ফারহান হক বলেন, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে গঠিত জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে যেসব অপরাধের তথ্য উঠে এসেছে, সেগুলোর বিচার ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। তবে অপরাধের বিচারের পাশাপাশি তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের স্বাধীনতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সব রাজনৈতিক দল ও ব্যক্তিত্বের রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণের পূর্ণ স্বাধীনতা থাকা প্রয়োজন বলে মনে করে জাতিসংঘ। তবে জবাবদিহির প্রশ্নের পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের অধিকারও তুলে ধরেন জাতিসংঘের এই মুখপাত্র।
উল্লেখ্য, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত এই ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনটি ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি জেনেভায় একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর ভূমিকার ভয়াবহ চিত্র উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, ওই নির্দিষ্ট সময়ে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। নিহতদের একটি বড় অংশ নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন এবং তাদের মধ্যে ১২ থেকে ১৩ শতাংশ ছিল শিশু। অবশেষে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে সেই দমন-পীড়নের অধ্যায়ের সমাপ্তি ঘটেছিল। অন্যদিকে, তার নেতা-কর্মীরা আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।
Tags: জবাবদিহি, জাতিসংঘ, বাংলাদেশ, মানবাধিকার, শেখ হাসিনা