1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

আইইউবিতে ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে আলোকচিত্র প্রদর্শনী শুরু

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে ‘এফ ইলেভেন সি শার্প-সিজন টু’ শীর্ষক তিন দিনব্যাপী জাতীয় আলোকচিত্র প্রদর্শনীর প্রথম পর্ব। এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে।

এতে বলা হয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান আলোকচিত্রীরা এ আয়োজনে অংশ নিচ্ছেন। প্রদর্শনীতে স্থান পেয়েছে তাদের ক্যামেরায় তোলা নানা মুহূর্ত, জীবনের সৌন্দর্য ও ব্যতিক্রমী গল্প। উৎসবের প্রথম দিন মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ম. তামিম। এ সময় অন্যদের মধ্যে ছিলেন আইইউবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান অধ্যাপক ড. জাকির হোসেন রাজু, ইনডিপেনডেন্ট ফটোগ্রাফি ক্লাবের কো-অর্ডিনেটর ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রভাষক রিফাত আরা জেরিন এবং ডিভিশন অব স্টুডেন্ট অ্যাক্টিভিটিসের প্রধান আতিফ মো. সাফি।

দুটি ক্যাটাগরিতে সারা দেশ থেকে ১ হাজার ১৩৮ জন চিত্রগ্রাহকের তোলা ৭ হাজার ৪৫৬টি ছবি প্রদর্শনীর জন্য জমা পড়ে। এর মধ্যে একক শ্রেণীতে ৪৮টি ও ফটো স্টোরিজ শ্রেণীতে সাতটি ছবির গল্প প্রদর্শিত হচ্ছে।

বিটি/ আরকে

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT