1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

‘আইএমএফের সব শর্ত মেনে ঋণ নিতে চাই না’

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ এখন আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের মতো দাতা সংস্থার ওপর নির্ভরশীল নয়। তাই আইএমএফের সব শর্ত মেনে ঋণ নিতে চান না বলে জানিয়েছেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

সম্প্রতি আইএমএফ ও বিশ্বব্যাংকের বসন্তকালীন সভায় অংশ নিতে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ সরকারের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। যুক্তরাষ্ট্র সফরে আইএমএফের সঙ্গে ঋণের কিস্তির বিষয়ে দরকষাকষির বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, রাজস্ব আহরণ বৃদ্ধি ও মুদ্রার বিনিময় হার বাজারভিত্তিক করার বিষয়ে আইএমএফের শর্তের বিষয়ে দরকষাকষি হয়েছে। ওদের সব শর্ত আমাদের পক্ষে মানা সম্ভব নয়। আমরা তাদের কাছে আমাদের অবস্থান তুলে ধরেছি। আইএমএফও বলেছে যে তারা আমাদের সহায়তা করতে চায়। আইএমএফের সহায়তা ছাড়াই গত কয়েক মাসে আমরা অর্থনীতিকে স্থিতিশীল করতে সক্ষম হয়েছি। ফলে আইএমএফ ও বিশ্বব্যাংকের মতো দাতা সংস্থার ওপর বাংলাদেশ এখন আর নির্ভরশীল নয় বলেও জানান তিনি।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT