1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

আগস্টে মূল্যস্ফীতি কমে ৩ বছরের মধ্যে সর্বনিম্ন

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানিয়েছে, চলতি বছরের জুলাই মাসে সামান্য ঊর্ধ্বমুখী থাকার পর অগাস্টে সার্বিক মূল্যস্ফীতি আবারও কিছুটা হ্রাস পেয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত তথ্যানুযায়ী, ২০২৫ সালের অগাস্ট মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে দেশের সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশ। গত বছরের একই সময়ে এই হার ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ।

এর আগের মাস, অর্থাৎ চলতি বছরের জুলাইয়ে এই হার ছিল ৮ দশমিক ৫৫ শতাংশ। সেই হিসেবে অগাস্টে মূল্যস্ফীতির হার কমেছে শূণ্য দশমিক ২৬ শতাংশ পয়েন্ট।

বিবিএস বলছে, অগাস্ট মাসের এই হার গত ৩৭ মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে ২০২২ সালের জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ।

পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে ৮ দশমিক ২৯ শতাংশ মূল্যস্ফীতি বোঝায়, গত বছরের অগাস্টে যে পণ্য বা সেবা ১০০ টাকায় পাওয়া যেত, সেটি এ বছর অগাস্টে কিনতে খরচ হয়েছে ১০৮ টাকা ২৯ পয়সা।

গত বছর জুলাই মাসে রাজনৈতিক অস্থিরতার প্রভাবে মূল্যস্ফীতি এক লাফে বেড়ে দাঁড়িয়েছিল ১১ দশমিক ৬৬ শতাংশে। এরপর সরকার পতনের পর কয়েক মাস তা ৯ থেকে ১০ শতাংশের মধ্যে ওঠানামা করছিল।

এ বছর মে মাসে এই হার কমে দাঁড়ায় ৯ দশমিক ০৫ শতাংশে এবং জুনে আরও কমে ৮ দশমিক ৪৮ শতাংশ হয়। তবে জুলাইয়ে আবার কিছুটা বৃদ্ধি পেয়ে তা হয়েছিল ৮ দশমিক ৫৫ শতাংশ।

অগাস্টে আবার কিছুটা কমলেও, এই হার এখনো সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশের চেয়ে অনেক বেশি। লক্ষ্য অর্জনে বাংলাদেশ ব্যাংক উচ্চ নীতি সুদের হার বজায় রেখেছে।

বিবিএস-এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, অগাস্টে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও খাদ্যপণ্যের ক্ষেত্রে মূল্যস্ফীতি বেড়েছে। জুলাইয়ে যেখানে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ, অগাস্টে তা বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৬০ শতাংশে।

অন্যদিকে, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি জুলাইয়ের ৯ দশমিক ৩৮ শতাংশ থেকে কমে অগাস্টে হয়েছে ৮ দশমিক ৯০ শতাংশ।

অঞ্চলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি জুলাইয়ের ৮ দশমিক ৫৫ শতাংশ থেকে কমে অগাস্টে হয়েছে ৮ দশমিক ৩৯ শতাংশ। শহরাঞ্চলেও একই প্রবণতা দেখা গেছে জুলাইয়ের ৮ দশমিক ৯৫ শতাংশ থেকে কমে অগাস্টে হয়েছে ৮ দশমিক ২৪ শতাংশ।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT