বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আমরা উদার বাণিজ্যে বিশ্বাস করি। পৃথিবীর সব দেশের সঙ্গে আমাদের উদার বাণিজ্য কার্যক্রম চালু রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের অভ্যন্তরীণ বাণিজ্য বাধাগ্রস্ত না হয়, ততক্ষণ আমরা স্পেসিফিক কোনো ‘বাই লেটারাল’ সিদ্ধান্ত নেই না।
রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশসংক্রান্ত বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আরো বলেন, ভারতের সঙ্গে আমাদের বিভিন্ন ধরনের ট্রেড মেজারস নেয়া হয়েছে, এটার কোনো ইমপ্যাক্ট এসেছে কিনা সেটা দেখছি।
বিটি/ আরকে
Tags: উদার বাণিজ্যে, বাণিজ্য উপদেষ্টা