পরিবেশবান্ধব কারখানা হিসেবে বিশ্বজুড়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশের আদজি ট্রিমস লিমিটেড। প্যাকেজিং, অ্যাকসেসরিজ ও গার্মেন্টস ট্রিমস উৎপাদনকারী এই প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রভিত্তিক ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের লিড (LEED) সনদে ১১০ পয়েন্টের মধ্যে সর্বোচ্চ ৯৭ পয়েন্ট অর্জন করে প্লাটিনাম স্বীকৃতি পেয়েছে। সম্প্রতি নতুন করে ১২টি বাংলাদেশি কারখানার লিড সনদ পাওয়ার তথ্য প্রকাশের পর আদজি ট্রিমসের এই অভাবনীয় সাফল্যের বিষয়টি সামনে আসে। প্রতিষ্ঠানটির দাবি, এই খাতে বিশ্বে তাদের অর্জিত ৯৭ পয়েন্টই এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোর। এই স্বীকৃতি আমাদের আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।’।
আদজি ট্রিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহরিয়ার জানান, এই স্বীকৃতি কেবল একটি আন্তর্জাতিক সনদ নয়, এটি দেশের শিল্প খাতের সক্ষমতার বড় প্রমাণ। পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, জ্বালানি দক্ষতা ও কর্মপরিবেশের মানোন্নয়নে তারা শুরু থেকেই বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন। ২০১২ সালে যাত্রা শুরু করা আদজি ট্রিমস ২০১৬ সালের শেষ দিক থেকে নিজেদের কারখানায় ট্রিমস ও অ্যাকসেসরিজ উৎপাদন শুরু করে। ঢাকার ধামরাইয়ের দাউতিয়া ও কালামপুরে অবস্থিত এই কারখানায় বর্তমানে প্রায় ১ হাজার ৮০০ জন কর্মী কাজ করছেন। পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, জ্বালানি দক্ষতা ও কর্মপরিবেশ উন্নয়নে আমরা গুরুত্ব দিয়েছি।
কারখানাটিতে বর্তমানে লেবেল, পলিব্যাগ, জিপার, বোতাম, হ্যাঙ্গার, ইলাস্টিক, ড্র-কর্ড, লেদার ও রাবার প্যাচসহ ৫৪ ধরনের পোশাকের উপকরণ তৈরি হচ্ছে। এর আগে ২০২৫ সালের ২৪ জুন পরিবেশবান্ধব উৎপাদন, বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি দক্ষতায় অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে সরকার প্রদত্ত ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ অর্জন করে প্রতিষ্ঠানটি। ওই পুরস্কার পাওয়াও তাদের জন্য প্রথম ছিল বলে দাবি কর্তৃপক্ষের। আদজি ট্রিমসের এই অর্জনের আগে ২০২৫ সালে বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ডও পেয়েছে প্রতিষ্ঠানটি।
পরিবেশগত মানদণ্ড বজায় রাখতে ও আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা মেটাতে তারা নিরন্তর কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে উৎপাদন প্রযুক্তির আধুনিকায়ন, পুনর্ব্যবহারযোগ্য প্যাকেজিংয়ের প্রসার এবং গবেষণা ও উন্নয়ন (R&D) কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে তাদের। শাহরিয়ারের মতে, দায়িত্বশীল উৎপাদন ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমেই টেকসই শিল্পায়ন সম্ভব।
এদিকে নতুন ১২টি কারখানাসহ বাংলাদেশে বর্তমানে লিড সনদপ্রাপ্ত পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০২টিতে। এর মধ্যে ১৩৪টি প্লাটিনাম, ১৪৮টি গোল্ড, ১৬টি সিলভার ও চারটি সার্টিফায়েড ক্যাটাগরির। উল্লেখযোগ্য বিষয় হলো, বিশ্বের সেরা ১০০টি পরিবেশবান্ধব কারখানার তালিকার মধ্যে ৫৩টিই বাংলাদেশের। নতুন ১২টি কারখানা লিড সনদ পাওয়ার পর দেশে এ ধরনের সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ৩০২।
Tags: ‘লিড’ সনদ, আদজি ট্রিমস, পরিবেশবান্ধব কারখানা, পোশাক শিল্প, বাংলাদেশি শিল্প