1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে বাংলাদেশের বড় সম্ভাবনা: প্রাণ-আরএফএল পররাষ্ট্র প্রতিমন্ত্রী: শেখ হাসিনার দেশে আসার ইচ্ছা আর বাস্তবতা এক নয় ১৬ ডিসেম্বর দেশে ফেরার তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা পাবিপ্রবিতে সিট দখল নিয়ে ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষ, আহত ২ পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৫,৮০০ টাকা প্রস্তাব মালিকদের পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে মঙ্গলবার চতুর্থ বৈঠক দেশে ফের দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু হয়েছে: অর্থমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি মজুরি বোর্ড রাজবাড়ী কো-অপারেটিভ ব্যাংকের কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ রোহিঙ্গা গণহত্যায় ১৪ দেশের স্বীকৃতি ও মিয়ানমার কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা

বিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে বাংলাদেশের বড় সম্ভাবনা: প্রাণ-আরএফএল

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্সসহ যুক্তরাষ্ট্র ও আফ্রিকার বাজারে বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানির বিশাল সম্ভাবনা রয়েছে। তবে স্থলবন্দর সংক্রান্ত জটিলতা, নন-ট্যারিফ বাধা, সহজলভ্য পরিবহন ব্যবস্থার অভাব এবং উত্তম কৃষি চর্চার ঘাটতির কারণে দেশ বৈশ্বিক এই সুযোগগুলো পুরোপুরি কাজে লাগাতে পারছে না। ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো প্রতিযোগী দেশগুলোর তুলনায় কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিতে বাংলাদেশ এখনো বেশ পিছিয়ে।

রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) কনফারেন্স রুমে শনিবার অনুষ্ঠিত ‘বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণ: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। প্রাণ গ্রুপ আয়োজিত এ অনুষ্ঠানে ‘বাংলাদেশ কৃষি প্রক্রিয়াজাত শিল্পের বর্তমান প্রেক্ষাপট, রপ্তানির সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ বিষযয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল।

কামরুজ্জামান কামাল উল্লেখ করেন, প্রতিবেশী ভারতের সেভেন সিস্টার্সে বাংলাদেশি পণ্যের বিপুল চাহিদা ও সম্ভাবনা থাকা সত্ত্বেও অবকাঠামোগত ও বাণিজ্য বাধার কারণে আশানুরূপ সাফল্য মিলছে না। একইভাবে যুক্তরাষ্ট্র ও আফ্রিকার বাজারে পণ্যের চাহিদা থাকলেও সাশ্রয়ী পরিবহন সুবিধার অভাবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশ পিছিয়ে পড়ছে। এছাড়া গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিস (জিএপি) বা উত্তম কৃষি চর্চা অনুসরণ না করায় ইউরোপের বাজারেও কাঙ্ক্ষিত অবস্থান তৈরি করা সম্ভব হচ্ছে না। বৈশ্বিক বাজারে গ্রহণযোগ্যতা বাড়াতে উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত মান নিশ্চিত করা এবং সরকারের বাণিজ্যিক কূটনীতি জোরদার করার ওপর তিনি তাগিদ দেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। এতে নলেজ হাব ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম মূল প্রবন্ধ পাঠ করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন।

Tags: , , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT