1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

খেলাপি ঋণ বেড়ে ৬.২৭ লাখ কোটি টাকা ছাড়াল

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের বোঝা আরও ভারী হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সেপ্টেম্বরভিত্তিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ প্রায় ২১ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়ে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। এই অঙ্ক ব্যাংক খাতের মোট বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ। এর আগের প্রান্তিকে অর্থাৎ জুন মাস শেষে বিতরণ করা মোট ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকার ঋণের বিপরীতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, যা ছিল মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। অর্থাৎ মাত্র তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। নানা সুবিধা দেওয়ার পরও ব্যাংক খাতের খেলাপি ঋণ আবার বেড়েছে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে প্রায় ২১ হাজার কোটি টাকা বেড়ে মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের প্রায় ৩৪ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সেপ্টেম্বরভিত্তিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিশেষজ্ঞ ও ব্যাংকাররা খেলাপি ঋণ বাড়ার পেছনে বেশ কিছু কারণ চিহ্নিত করেছেন। ব্যবসায়িক পরিস্থিতির সামগ্রিক অবনতি, উচ্চ সুদহার, ডলারের বিনিময় মূল্য বৃদ্ধি এবং জ্বালানি সংকট ব্যবসার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। ফলে অনেক প্রতিষ্ঠান সময়মতো ঋণ পরিশোধে ব্যর্থ হচ্ছে। এছাড়া দীর্ঘদিনের অনিয়ম এবং প্রভাবশালীদের কাছ থেকে ঋণ আদায়ে কার্যকর পদক্ষেপ না থাকায় খেলাপি ঋণের এই ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা, যা তাদের বিতরণ করা ঋণের ৪৬ দশমিক ৫৯ শতাংশ। বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ ৪ লাখ ৫৫ হাজার ৪৭৩ কোটি টাকা বা ৩২ দশমিক ০২ শতাংশ। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর খেলাপি ঋণ ১৮ হাজার ৩০৩ কোটি টাকা বা ৩৯ দশমিক ৫১ শতাংশ এবং বিদেশি ব্যাংকগুলোর খেলাপি ঋণ ৩ হাজার ৯১৫ কোটি টাকা বা ৫ দশমিক ৯২ শতাংশ।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT