1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

জার্মানিতে কাতার আমিরের বৈঠক: শিল্প ও গবেষণায় সহযোগিতা জোরদারের তাগিদ

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া অঙ্গরাজ্যের মিনিস্টার-প্রেসিডেন্ট হেনড্রিক ভুস্টের সঙ্গে ড্রাখেনবুর্গ প্রাসাদে এক বৈঠকে মিলিত হয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। শনিবার অনুষ্ঠিত এই দ্বিপক্ষীয় বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি শিল্প ও গবেষণা খাতে নতুন অংশীদারিত্ব গড়ে তোলার ব্যাপারে কাতারের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে উষ্ণ অভ্যর্থনার জন্য আমির ধন্যবাদ জানান এবং দুই অঞ্চলের মধ্যকার ক্রমবর্ধমান সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

বৈঠকে আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন কাতারের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদল। এর মধ্যে ছিলেন কাতার সরকারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি, স্বরাষ্ট্রমন্ত্রী ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী (লেখউইয়া)-এর কমান্ডার শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানি এবং আমিরি দিওয়ানের প্রধান আবদুল্লাহ বিন মোহাম্মদ আল খুলাইফি।

শিল্প, প্রযুক্তি ও গবেষণা খাতের পারস্পরিক সুবিধাকে কাজে লাগিয়ে দ্বিপক্ষীয় অর্থনৈতিক ভিত্তিকে আরও মজবুত করার ওপর বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার মিনিস্টার-প্রেসিডেন্ট হেনড্রিক ভুস্ট বলেন, কাতারের আমিরের এই সফর দুই দেশের মধ্যকার আস্থার গভীরতা ও শক্তিশালী সম্পর্কের তাৎপর্যকে তুলে ধরে। আন্তর্জাতিক পর্যায়ে কাতারের ক্রমবর্ধমান রাজনৈতিক ও অর্থনৈতিক ভূমিকার ভূয়সী প্রশংসা করে তিনি জার্মানিতে কাতারি বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন এবং নতুন অর্থনৈতিক খাত অন্বেষণের ইচ্ছা প্রকাশ করেন।

জার্মান প্রতিনিধিদলের পক্ষে বৈঠকে অংশ নেন অঙ্গরাজ্যটির ডেপুটি মিনিস্টার-প্রেসিডেন্ট এবং অর্থনৈতিক বিষয়, শিল্প, জলবায়ু সুরক্ষা ও জ্বালানিমন্ত্রী মোনা নয়বাউর এবং ইউরোপীয়, আন্তর্জাতিক বিষয় ও গণমাধ্যমমন্ত্রী নাথানায়েল লিমিনস্কিসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্তারা। বৈঠক শেষে আমিরের সম্মানার্থে হেনড্রিক ভুস্টের আয়োজিত এক বিশেষ মধ্যাহ্নভোজে অংশ নেন কাতারের আমির ও তাঁর প্রতিনিধিদল।

Tags: , , , , ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT