1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বাংলাদেশসহ সাত দেশে শীতকালীন ত্রাণ পাঠাবে কাতার চ্যারিটি বাড়ল স্বর্ণের দাম, টানা ৯ বার কমার পর অর্থনৈতিক সংকটেও চাঙ্গা বিলাসপণ্যের বাজার, খরচ বাড়াচ্ছেন অতিধনীরা ইসলামী ব্যাংকের শেয়ার সরকারের হাতে যাওয়ার ষড়যন্ত্রের অভিযোগ শেয়ারবাজারে বড় উত্থান: ডিএসইতে লেনদেন ছাড়াল ১২০০ কোটি টাকা ধনীর চেয়ে গরিবের ওপর ভ্যাটের বোঝা সাত গুণ বেশি বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ: হাসিনাপন্থীদের ‘বিদ্রোহ’ নিয়ে শঙ্কা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ক্রেতা খরা, ব্যবসায়ীদের মাথায় হাত ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির অ্যানফিল্ডে লিভারপুলের কাছে বিধ্বস্ত ম্যানচেস্টার ইউনাইটেড

বাংলাদেশসহ সাত দেশে শীতকালীন ত্রাণ পাঠাবে কাতার চ্যারিটি

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

চলমান ‘উইন্টার হিরোস’ ক্যাম্পেইনের অধীনে বাংলাদেশসহ সাতটি দেশে খাদ্য ও শীতবস্ত্রবাহী ৭০টি মানবিক ত্রাণ বহর পাঠানোর ঘোষণা দিয়েছে কাতার চ্যারিটি। তীব্র শীতে মানবেতর জীবনযাপন করা বাস্তুচ্যুত মানুষ, শরণার্থী এবং অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের এই মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ত্রাণ বহরগুলোতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর পাশাপাশি কম্বল, শীতকালীন পোশাক ও কিট এবং তীব্র শীত মোকাবিলায় জ্বালানি ভাউচার সরবরাহ করা হবে। প্রতিটি ত্রাণ বহরের পেছনে ১ লাখ ২৩ হাজার কাতারি রিয়াল ব্যয় নির্ধারণ করা হয়েছে। এই সহায়তা কর্মসূচির মাধ্যমে প্রায় ১ হাজার ৫০০ মানুষ উপকৃত হবেন বলে প্রত্যাশা করছে সংস্থাটি।

মানবিক এই সহায়তা কর্মসূচির আওতায় বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, লেবানন, সোমালিয়া, সুদান, কেনিয়া এবং জিবুতিতে ত্রাণ পৌঁছানো হবে। দীর্ঘমেয়াদি সংকট, প্রাকৃতিক দুর্যোগ ও মৌসুমি জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত শরণার্থী এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বসবাসের কথা বিবেচনায় নিয়ে এই দেশগুলোকে সহায়তার জন্য নির্বাচন করা হয়েছে।

কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ও দানশীল ব্যক্তিরা কাতার চ্যারিটির ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে অনুদান দিতে পারবেন। এছাড়া অ্যাপের মাধ্যমে সরাসরি কালেক্টরের সাক্ষাতের অনুরোধ জানানো, ৪৪২৯ ০০০০ নম্বরে কল করা অথবা কাতার চ্যারিটির শাখা ও বিভিন্ন শপিং মলে থাকা সংগ্রহ কেন্দ্রগুলোতে সরাসরি অনুদান প্রদান করা সম্ভব। দাতারা চাইলে পুরো বহরের দায়িত্ব নিতে পারেন অথবা সর্বনিম্ন ৫০ কাতারি রিয়াল থেকে শুরু করে যেকোনো পরিমাণ অর্থ দিয়ে আংশিক সহায়তা করতে পারেন।

কাতার চ্যারিটির শীতকালীন ত্রাণ কার্যক্রম নতুন নয়। ২০২১ সালে তুরস্ক-সিরিয়া সীমান্ত দিয়ে সিরিয়ার অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষ এবং জর্ডান ও লেবাননে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থীদের জন্য ২০০টি ট্রাকের ত্রাণ পাঠিয়ে ১ লাখ ২০ হাজার মানুষের জরুরি চাহিদা পূরণ করেছিল সংস্থাটি। পরবর্তীতে ২০২৩ সালের ‘ওয়ার্ম হার্টস’ ক্যাম্পেইনের অধীনে লেবাননের বেকা, আক্কার ও আরসাল অঞ্চলে ত্রাণ বহর পাঠিয়ে ১ হাজার ২০০টি খাদ্য ঝুড়ি, ১ হাজার ৯০০টি শীতকালীন কিট, ৩০০ প্যাকেট হিটিং সামগ্রী এবং ২২৫টি তাঁবুর ত্রিপল বিতরণ করা হয়েছিল।

সংস্থাটি স্থল ও আকাশপথে নিয়মিত মানবিক সেতুবন্ধন বজায় রেখে আসছে। এর অংশ হিসেবে ২০২৬ সালের অক্টোবরে কাতার ফান্ড ফর ডেভেলপমেন্ট, হামাদ মেডিকেল করপোরেশন ও অ্যাসপেটারের সহযোগিতায় সুদানে ৫০টি ট্রাকের একটি বহর পাঠানো হয়েছিল, যাতে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ছিল। এছাড়া ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত মিসর ও জর্ডানের মাধ্যমে গাজা উপত্যকায় কাতারের বৃহত্তর মানবিক ত্রাণ কার্যক্রমেও কাতার চ্যারিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT