সুইজারল্যান্ড ও জার্মানিতে রাষ্ট্রীয় সফর শেষে শনিবার জার্মানি ত্যাগ করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সফরের শেষ ভাগে তিনি জার্মানি ত্যাগ করতে কোলন বন বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে আমিরকে বিদায় জানান জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া অঙ্গরাজ্যের ফেডারেল, ইউরোপীয়, আন্তর্জাতিক বিষয় ও গণমাধ্যমমন্ত্রী নাথানায়েল লিমিনস্কি এবং জার্মানিতে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন ইব্রাহিম আল হামার। এই পুরো সফরে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি এবং একটি উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদল আমিরের সফরসঙ্গী হিসেবে ছিলেন।
Tags: ইউরোপ সফর, কাতার, জার্মানি, শেখ তামিম বিন হামাদ আল-থানী, সুইজারল্যান্ড