1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় নবান্নের উৎসবে বাংলার সাত ঐতিহ্যবাহী পিঠার রেসিপি ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারে স্বর্ণের দাম কমেছে, প্রবাসীদের অগ্রিম বুকিংয়ে হিড়িক বাল্টিক সাগরে রুশ জাহাজে ড্রোন হামলা, ইউক্রেনকে দায়ী করছে ফিনল্যান্ড ইসরায়েলে জাতীয় ঐক্য সরকার গঠনে নেতানিয়াহুর ১০ শর্ত জলবায়ু সম্মেলনে অচলাবস্থা: জীবাশ্ম জ্বালানি ইস্যুতে সৌদি আরবের সঙ্গে বিরোধ সাংবাদিকদের সাথে ফুটবল ম্যাচে আহত নিউ ইয়র্ক মেয়র জোহরান মামদানি সাদিক কায়েমের বাড়িতে হামলার নিন্দা জানালেন জামায়াত আমির তিন মাস পর মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন রণতরি জর্জ ওয়াশিংটন

নবান্নের উৎসবে বাংলার সাত ঐতিহ্যবাহী পিঠার রেসিপি

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

নবান্ন মানেই নতুন ধানের ঘ্রাণ, কৃষকের মুখে হাসি আর বাঙালির ঘরে ঘরে উৎসবের আমেজ। নতুন চাল ঘরে ওঠার আনন্দকে ঘিরে বাংলার গ্রামাঞ্চলে শুরু হয় নানা ধরনের পিঠা-পায়েস তৈরির উৎসব। ভাপা ও চিতই পিঠার চিরচেনা স্বাদের বাইরেও অঞ্চলভেদে রয়েছে বৈচিত্র্যময় অনেক পদ। কেউ বাঁশের ভেতরে চাল পুড়িয়ে পিঠা তৈরি করেন, আবার কেউ দুধ ও গুড়ের মিশেলে তৈরি করেন রাজকীয় মিষ্টান্ন। আবার কোনো পিঠায় থাকে মাংসের পুর। নবান্নের আনন্দকে রাঙিয়ে তুলতে বাংলার বিভিন্ন অঞ্চলের সাতটি ঐতিহ্যবাহী পিঠা তৈরির উপকরণ ও প্রস্তুতপ্রণালি নিচে দেওয়া হলো। নরম গড়ন ও সমৃদ্ধ স্বাদের কারণে এটি অনেকটা কেকের মতো। উৎসবের আয়োজনে এই পিঠা এনে দিতে পারে ভিন্ন মাত্রা।

সিলেটের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে চুঙ্গা পিঠা অন্যতম।

এটি তৈরির জন্য প্রয়োজন ২ কাপ নতুন বিন্নি চাল, ২-৩টি ঢলু বাঁশের চুঙ্গা, কলাপাতা ও পরিমাণমতো পানি।

পরিবেশনের জন্য খেজুরের গুড় বা ক্ষীর লাগবে। প্রস্তুত প্রণালি হলো, বিন্নি চাল ধুয়ে দু-তিন ঘণ্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিতে হবে। পরিষ্কার বাঁশের চুঙ্গার ভেতরে কলাপাতা বিছিয়ে চাল ও পরিমাণমতো পানি দিতে হবে। কলাপাতা দিয়ে চুঙ্গার মুখ শক্ত করে আটকে খড় বা কাঠের আগুনে চুঙ্গাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াতে হবে যাতে চাল সমানভাবে সেদ্ধ হয়। বাঁশের বাইরের অংশ পুড়ে গেলে নামিয়ে ঠান্ডা করে চুঙ্গা চিরে পিঠা বের করে গুড় বা ক্ষীর দিয়ে পরিবেশন করা যায়। বিশেষ প্রস্তুত প্রণালির কারণে এই পিঠার স্বাদ ও আবেদন দুটোই আলাদা। হাঁসের মাংসের ঝোল, মাংসের ভুনা কিংবা ঝোলা খেজুরের গুড়ের সঙ্গে এই পিঠার স্বাদ আরো বেড়ে যায়।

বিক্রমপুরের ঐতিহ্যবাহী মিষ্টান্ন হলো বিবিখানা পিঠা। এটি তৈরির উপকরণগুলো হলো ২ কাপ নতুন আতপ চালের গুঁড়া, ১ কাপ ঘন দুধ, ১ কাপ খেজুরের গুড়, ২টি ডিম, আধা কাপ ঘি, ১ কাপ নারকেল কোরা ও সামান্য এলাচের গুঁড়া। দুধ ও গুড় জ্বাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে। অন্য একটি পাত্রে ডিম ও ঘি ভালোভাবে ফেটিয়ে তাতে দুধ-গুড়ের মিশ্রণ, চালের গুঁড়া, নারকেল ও এলাচ মিশিয়ে ঘন গোলা তৈরি করতে হবে। ঘি মাখানো একটি টিফিন বাটিতে মিশ্রণটি ঢেলে বড় হাঁড়িতে পানি ফুটিয়ে স্ট্যান্ডের ওপর বসিয়ে ৩০-৪০ মিনিট ভাপে সেদ্ধ করতে হবে। ঠান্ডা হলে টুকরা করে পরিবেশন করতে হবে।

নোয়াখালীর পরিচিত খাবার খোলাজা পিঠা তৈরির জন্য প্রয়োজন ২ কাপ নতুন আতপ চালের গুঁড়া, ২টি ডিম, স্বাদমতো লবণ ও প্রয়োজনমতো কুসুম গরম পানি। চালের গুঁড়া ও লবণের সঙ্গে পানি মিশিয়ে পাতলা ও মসৃণ গোলা তৈরি করে তাতে ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন দানা না থাকে। মাটির খোলা বা ননস্টিক প্যান মাঝারি আঁচে গরম করে এক হাতা গোলা ঢেলে ছড়িয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে প্রায় ৩০ সেকেন্ড রাখার পর ওপরের অংশ জমে গেলে তুলে নিতে হবে।

ম্যারা পিঠা সাধারণত ঝাল স্বাদের হয়। এর জন্য ২ কাপ নতুন আতপ চালের গুঁড়া, ২ কাপ পানি, আধা কাপ পেঁয়াজকুচি, ২ টেবিল চামচ কাঁচামরিচকুচি, ১ চা-চামচ আদা-রসুনবাটা, সামান্য হলুদের গুঁড়া, ধনেপাতাকুচি ও লবণ প্রয়োজন। পাত্রে পানি, লবণ, হলুদ ও আদা-রসুনবাটা দিয়ে ফুটিয়ে চালের গুঁড়া দিয়ে শক্ত কাই তৈরি করতে হবে। কিছুটা ঠান্ডা হলে পেঁয়াজ, কাঁচামরিচ ও ধনেপাতা মিশিয়ে মথে গোল বা লম্বাটে আকার দিয়ে ১৫-২০ মিনিট ভাপে সেদ্ধ করলেই তৈরি হবে ম্যারা পিঠা। চালের গুঁড়ার সেদ্ধ কাইয়ের সঙ্গে পেঁয়াজ, কাঁচামরিচ ও ধনেপাতার মিশ্রণ পিঠাটিকে করে তোলে বেশ মুখরোচক। এবার হাতের তালুতে নিয়ে গোল বা লম্বাটে আকার দিন।

ঝাল পুলি তৈরির জন্য দরকার ২ কাপ নতুন চালের গুঁড়া, ১ কাপ মুরগি বা গরুর মাংসের কিমা, আধা কাপ পেঁয়াজকুচি, ১ চা-চামচ আদা-রসুনবাটা, আধা চা-চামচ গরম মসলার গুঁড়া এবং পরিমাণমতো কাঁচামরিচকুচি, লবণ, পানি ও তেল। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ও মসলা দিয়ে কিমা কষিয়ে পুর তৈরি করে নিতে হবে। ফুটন্ত লবণপানিতে চালের গুঁড়া দিয়ে ডো তৈরি করে ছোট রুটির ভেতর মাংসের পুর ভরে মুখ বন্ধ করতে হবে। এরপর ডুবো তেলে সোনালি করে ভেজে বা ভাপে সেদ্ধ করে পরিবেশন করা যায়। শুঁটকি ভর্তা বা ধনেপাতার চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

নবান্নের পায়েস তৈরির জন্য আধা কাপ নতুন কালিজিরা বা গোবিন্দভোগ চাল, ২ লিটার তরল দুধ, ১ কাপ খেজুরের নলেন গুড়, ৩টি এলাচ, ১ টুকরা দারুচিনি এবং সাজানোর জন্য কাজু-কিশমিশ নিতে হবে। চাল ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে রেখে সামান্য ভেঙে নিতে হবে। দুধ জ্বাল দিয়ে কিছুটা ঘন হলে চাল ও মসলা দিয়ে মৃদু আঁচে নাড়তে হবে। চাল সেদ্ধ হয়ে দুধ ঘন হলে চুলা বন্ধ করে ঠান্ডা করে গুড় মেশাতে হবে। সবশেষে কাজু-কিশমিশ ছিটিয়ে পরিবেশন করতে হবে।

নকশি পিঠা তৈরির উপকরণ হলো ২ কাপ নতুন আতপ চালের গুঁড়া, আধা কাপ সেদ্ধ মুগ ডালবাটা, আধা কাপ কোরানো নারকেল, দেড় কাপ খেজুরের গুড়, ২ টেবিল চামচ ভাজা তিল, ২ টেবিল চামচ ঘি, লবণ, পানি ও ভাজার জন্য তেল। ফুটন্ত পানিতে লবণ, ঘি ও মুগ ডালবাটা দিয়ে চালের গুঁড়া মিশিয়ে শক্ত ডো তৈরি করতে হবে। আধা ইঞ্চি পুরু করে বেলে নকশা এঁকে পিঠা কেটে গরম তেলে হালকা সোনালি করে ভেজে নিতে হবে। গুড় ও পানির সিরায় নারকেল ও ভাজা তিল মিশিয়ে ভেজে রাখা পিঠাগুলো ডুবিয়ে তুলে ঠান্ডা করে পরিবেশন করতে হবে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT