1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
নবান্নের উৎসবে বাংলার সাত ঐতিহ্যবাহী পিঠার রেসিপি ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারে স্বর্ণের দাম কমেছে, প্রবাসীদের অগ্রিম বুকিংয়ে হিড়িক বাল্টিক সাগরে রুশ জাহাজে ড্রোন হামলা, ইউক্রেনকে দায়ী করছে ফিনল্যান্ড ইসরায়েলে জাতীয় ঐক্য সরকার গঠনে নেতানিয়াহুর ১০ শর্ত জলবায়ু সম্মেলনে অচলাবস্থা: জীবাশ্ম জ্বালানি ইস্যুতে সৌদি আরবের সঙ্গে বিরোধ সাংবাদিকদের সাথে ফুটবল ম্যাচে আহত নিউ ইয়র্ক মেয়র জোহরান মামদানি সাদিক কায়েমের বাড়িতে হামলার নিন্দা জানালেন জামায়াত আমির তিন মাস পর মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন রণতরি জর্জ ওয়াশিংটন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে অগ্নিকাণ্ড

১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’।

উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন আব্দুন নাসের খান স্বাগত বক্তব্য রাখেন। তিনি বলেন, দেশের অর্থনীতিকে টেকসই, গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের প্রসারের কোনো বিকল্প নেই। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয় এবং এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম ও পটভূমি নিয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। ভিডিওতে উল্লেখ করা হয় যে, ২০০৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠিত হয়েছিল। পরবর্তীতে ২০০৫ সালে জাতীয় এসএমই নীতিকৌশল প্রণয়ন করা হয় এবং সেই ধারাবাহিকতায় ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় এসএমই ফাউন্ডেশন।

চলতি বছরের এই মেলায় সারা দেশের ৪৫০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৩৮০ জন উদ্যোক্তা তাদের পণ্য প্রদর্শনের সুযোগ পেয়েছেন। ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬-এ সারা দেশের ৪৫০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে।

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT