মূল্য সংযোজন কর বা ভ্যাটের ক্ষেত্রে ধনীদের তুলনায় দরিদ্রদের ওপর আর্থিক চাপ অনেক বেশি বলে এক গবেষণায় উঠে এসেছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, দেশের সবচেয়ে গরিব ১০ শতাংশ পরিবারের আয়ের ২০.৩৭ শতাংশ সমপরিমাণ অর্থ ভ্যাট হিসেবে সরকারি কোষাগারে জমা হয়। বিপরীতে, সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের ওপর ভ্যাটের এই বোঝা তাদের আয়ের মাত্র ২.৮০ শতাংশ। অর্থাৎ, আয়ের অনুপাতে ধনীদের তুলনায় গরিবদের ভ্যাটের বোঝা সাত গুণ বেশি। একইসঙ্গে, শীর্ষ ধনী ১০ শতাংশ পরিবার তাদের আয়ের মাত্র ১১.০৩ শতাংশ আয়কর হিসেবে প্রদান করে, যেখানে দরিদ্র পরিবারগুলোর আয় মূলত করমুক্ত সীমার নিচেই অবস্থান করে। অর্থাৎ ধনীদের চেয়ে গরিবদের আয়ের তুলনায় সবচেয়ে ভ্যাটের বোঝা ৭ গুণ বেশি। অন্যদিকে দরিদ্র পরিবারগুলোর আয় করযোগ্য আয়সীমার নিচে থাকে। অনেক করযোগ্য আয় কার্যকর করব্যবস্থার বাইরে থেকে যাচ্ছে। পরিবারের জমি, বাড়ি, আর্থিক সম্পদ ও অন্যান্য সম্পদের আনুমানিক মূল্য থেকে ঋণ বাদ দিয়ে নিট সম্পদের হিসাব করেছেন র্যাপিডের গবেষকেরা। সম্পদের ব্যাপক কেন্দ্রী ভবনের পরিপ্রেক্ষিতে উত্তরাধিকার কর প্রবর্তন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা; ৫। র্যাপিড বলছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো ভ্যাট সংগ্রহ ও সরকারের কাছে জমা দেয়ার দায়িত্ব পালন করে।
ফ্রিডরিখ এবার্ট স্টিফটাং (এফইএস) বাংলাদেশের সহায়তায় ‘মিসিং রেভিনিউ ইন বাংলাদেশ: ট্যাক্স পটেনশিয়াল, গ্যাপস অ্যান্ড ডিস্ট্রিবিউশনাল কনসিকুয়েন্স’ শীর্ষক এই গবেষণাটি পরিচালিত হয়, যার নেতৃত্ব দিয়েছেন র্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক। গবেষণা প্রতিবেদন প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সৈয়দ মুশফিকুর রহমান, পিআরআই চেয়ারম্যান জায়েদি সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়মা হক বিদিশা এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার।
গবেষণার তথ্য অনুযায়ী, দেশে ব্যক্তি আয়করের সম্ভাব্য রাজস্ব উচ্চ আয়ের পরিবারের মধ্যেই কেন্দ্রীভূত। সর্বোচ্চ আয়ের ১০ শতাংশ পরিবার দেশের মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশেরও বেশি অর্জন করে। প্রচলিত কর কাঠামো অনুযায়ী, মোট সম্ভাব্য ব্যক্তি আয়করের ৯৩ শতাংশেরও বেশি এই উচ্চবিত্তদের দেয়ার কথা। অথচ বর্তমান ব্যবস্থায় শ্রমশক্তির মাত্র ৩.৫৭ শতাংশ ব্যক্তি আয়করদাতা হিসেবে নিবন্ধিত। এছাড়া টিআইএনধারীদের মধ্যেও রিটার্ন জমার হার বেশ সীমিত; যেখানে ব্যক্তি শ্রেণির ক্ষেত্রে ৪৩.১ শতাংশ এবং কোম্পানির ক্ষেত্রে ২৩.৬ শতাংশ। এম এ রাজ্জাক বলেন, রাজস্ব আদায় কেবল টাকার অংকে পরিমাপ করা যথেষ্ট নয়, বরং কর ব্যবস্থা কতটা স্বচ্ছ এবং জনগণ এর বিনিময়ে কী ধরনের সরকারি সেবা পাচ্ছেন, তাও সমান গুরুত্বপূর্ণ। অন্যদিকে নিম্নতম ৭০ শতাংশ পরিবারের কার্যত কোনো ব্যক্তি আয়কর দায় নেই। গবেষণার ফলাফল প্রকাশ উপলক্ষে রাজধানীর এক হোটেলে আলোচনা ও প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। র্যাপিড আরও বলছে, ব্যক্তি আয়করের আওতায় নিবন্ধিত সক্রিয় করদাতার সংখ্যা অত্যন্ত কম।
সম্পদ বণ্টনের বৈষম্য প্রসঙ্গে বলা হয়, আয়ের চেয়ে সম্পদের ক্ষেত্রে অসমতা আরও প্রকট। দেশের সবচেয়ে সম্পদশালী ১ শতাংশ পরিবারের হাতে মোট প্রকৃত ব্যক্তিগত সম্পদের ৪৭.৪ শতাংশ রয়েছে এবং শীর্ষ ১০ শতাংশ পরিবারের দখলে রয়েছে ৭৬.৪ শতাংশ সম্পদ। এর বিপরীতে, সবচেয়ে কম সম্পদ থাকা অর্ধেকের হাতে রয়েছে মাত্র ৩.৪ শতাংশ। ভ্যাট ফাঁকির বিষয়ে র্যাপিড জানায়, যথাযথ নিবন্ধনের অভাব, বিক্রয় তথ্য গোপন এবং প্রশাসনিক ত্রুটির কারণে ভোক্তাদের দেয়া ভ্যাটের বড় অংশ সরকারি কোষাগারে পৌঁছায় না। এ ক্ষেত্রে করের হার না বাড়িয়ে প্রশাসনিক দক্ষতা ও পরিপালন বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়েছে। শহরাঞ্চলে সবচেয়ে সম্পদশালী ১ শতাংশ পরিবারের হাতে রয়েছে সেখানকার প্রকৃত ব্যক্তিগত সম্পদের ৫৩ শতাংশের বেশি। এ অবস্থায় করহার বৃদ্ধির পরিবর্তে কার্যকর পরিপালন ও প্রশাসনিক নজরদারি বাড়িয়ে উল্লেখযোগ্য অতিরিক্ত রাজস্ব সংগ্রহের সুযোগ রয়েছে।
রাজস্ব খাত সংস্কারে র্যাপিডের সাতটি প্রধান সুপারিশ হলো
Tags: অর্থনীতি, আয়কর, বৈষম্য, ভ্যাট, রাজস্ব, র্যাপিড