ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি বাহিনীর হামলা থামেনি। শনিবার (২১ নভেম্বর) বিভিন্ন স্থানে ইসরাইলি হামলায় অন্তত চার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় বাস্তুচ্যুতদের খাবার ও পানীয় বহনকারী একটি গাড়িতে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এই ভয়াবহ হামলায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় ইসরাইলি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে গাড়িটিতে আঘাত করা হয়।
প্রত্যক্ষদর্শী আবু জেইন আল-দায়া জানিয়েছেন, গাড়িটি তাঁবুতে বসবাসরত অসহায় ও বাস্তুচ্যুত মানুষের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে যাচ্ছিল। শিশুদের খাবার দেওয়ার উদ্দেশ্যে গাড়িটি থামানোর আগমুহূর্তে এই হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা কিছু নথিপত্রে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) লোগো দেখা গেলেও, সংস্থাটি স্পষ্টভাবে জানিয়েছে যে হামলার শিকার গাড়িটি তাদের নিয়মিত কার্যক্রমের অংশ ছিল না। যারা মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে, তারাও এখন হামলার লক্ষ্যবস্তু।’।
একই দিনে উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের পূর্বাংশে অবস্থিত হালাওয়া বাস্তুচ্যুত শিবিরে ইসরাইলি সেনাদের গুলিতে আরও একজন নিহত হয়েছেন। তার মরদেহ পরবর্তীতে গাজা সিটির আল-শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় একটি বৈদ্যুতিক সাইকেলে থাকা এক তরুণকে লক্ষ্য করে চালানো ইসরাইলি হামলায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন, যাদের নাসের মেডিকেল কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সাংবাদিক ইব্রাহিম আল-খলিলির ভাষ্যমতে, যুদ্ধবিরতি সত্ত্বেও গাজার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কোনো উন্নতি হয়নি; বরং ইসরাইলি আগ্রাসন ও গুলিবর্ষণ অব্যাহত রয়েছে। গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় ১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। পাশাপাশি শীতকালীন দুর্যোগ, প্রবল বৃষ্টি ও বন্যায় তাঁবুতে থাকা বাস্তুচ্যুত মানুষ খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসার তীব্র সংকটে মানবেতর জীবনযাপন করছেন। গাজা সিটি থেকে আল-খলিলি বলেন, যুদ্ধবিরতি কার্যকর হলেও সাধারণ ফিলিস্তিনিদের জীবনে এখনো কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের সংকটের মধ্যে নতুন করে এই দুর্যোগে বিপাকে পড়েছেন হাজারো মানুষ।
Tags: ইসরাইল, গাজা, ফিলিস্তিন, যুদ্ধবিরতি, হামলা