1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
রাজবাড়ী কো-অপারেটিভ ব্যাংকের কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ রোহিঙ্গা গণহত্যায় ১৪ দেশের স্বীকৃতি ও মিয়ানমার কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা কাতারে প্রবাসী কর্মীদের জন্য চাকরির নতুন বিজ্ঞপ্তি: ২২ নভেম্বর ২০২৬ পিরোজপুরের বেকুটিয়া সেতুতে সড়ক দুর্ঘটনায় তিন তরুণের মৃত্যু পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরির প্রস্তাব দিল মালিকপক্ষ খেলাপি ঋণ বেড়ে ৬.২৭ লাখ কোটি টাকা ছাড়াল দেশে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে বিসিআইয়ের এআই বিষয়ক কর্মশালা আবারও আটক আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত সুইডেন আসলাম, গ্রেপ্তার নতুন মামলায় প্রধানমন্ত্রী: ফ্যাসিবাদ

রাজবাড়ী কো-অপারেটিভ ব্যাংকের কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

রাজবাড়ী জেলা কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে কোটি কোটি টাকা লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ব্যাংকটির তিনটি ভবন নির্মাণ ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে সমবায় অধিদপ্তরের তদন্ত কমিটি। তবে দুঃখজনক বিষয় হলো, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তিন বছর পেরিয়ে গেলেও অজ্ঞাত কারণে অভিযুক্তদের বিরুদ্ধে এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযোগের সূত্রপাত হয় বিভাগীয় সমবায় কার্যালয় ঢাকার যুগ্ম নিবন্ধকের নির্দেশে (আদেশ নং-৯৮২, তারিখ: ৩১-০৭-২০২৩)। সে সময় মানিকগঞ্জের তৎকালীন জেলা সমবায় অফিসার সুমন আহমেদকে প্রধান করে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। দুই মাসব্যাপী নিবিড় তদন্ত শেষে ২০১৩ থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত সংঘটিত অনিয়ম ও দুর্নীতির বিস্তারিত তথ্য সংবলিত প্রতিবেদনটি রাজধানীর আগারগাঁওয়ে কেন্দ্রীয় কার্যালয়ে দাখিল করা হয়।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০০৬ সালে অ্যাডভোকেট এমএ খালেক সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই ব্যাংকে অনিয়মের ধারা শুরু হয়। উপ-আইন সংশোধন না করেই বিধিবহির্ভূতভাবে ব্যাংক কার্যক্রম পরিচালনা করা হতো। এছাড়া মেয়াদ শেষে নির্বাচন এড়াতে পরিকল্পিতভাবে আদালতে মামলা ঠুকে দেওয়ার মতো কৌশলও নেওয়া হয়েছে। ২০২০ সালের ২৯ আগস্ট সভাপতি এমএ খালেকের মৃত্যুর পর সহসভাপতি আব্দুল ওয়াহাব পদত্যাগ না করেই অবৈধভাবে সভাপতির চেয়ার দখল করে আছেন, যা সরাসরি সাংগঠনিক বিধির লঙ্ঘন।

ব্যাংকের সম্পদ ব্যবস্থাপনায়ও ব্যাপক অস্বচ্ছতা দেখা গেছে। শহরের সজ্জনকান্দা ও বিনোদপুর মৌজায় ব্যাংকটির শতকোটি টাকা মূল্যের ৪৪ শতাংশ জমি রয়েছে। অথচ কোনো টেন্ডার বা প্রকৌশল বিভাগের তদারকি ছাড়াই সেখানে তিনটি ভবন নির্মাণ করা হয়েছে। এর মধ্যে সজ্জনকান্দার চারতলা ‘সমবায় টাওয়ার-১’ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ২১ কোটি ৬৯ লাখ ৯৭ হাজার টাকা ব্যয় দেখানো হলেও কমিটি কোনো ভাউচার দেখাতে ব্যর্থ হয়েছে। এছাড়া খলিফা পট্টির ‘সমবায় টাওয়ার-৩’ নির্মাণে মাত্র ৯৩ হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে, যা রহস্যজনক। বড়বাজারের ‘সমবায় টাওয়ার-২’ (মদিনা মার্কেট) নির্মাণেও প্রায় ১০ কোটি টাকার কোনো হিসাব নেই। এসব ভবনের কোনোটিরই পৌরসভা থেকে অনুমোদন নেওয়া হয়নি। এছাড়া বড়বাজারের অসম্পূর্ণ পাঁচতলা ‘সমবায় টাওয়ার-২’ (মদিনা মার্কেট) নির্মাণে ৯ কোটি ৭৫ লাখ ৩৬৮ টাকার কোনো ভাউচার পাওয়া যায়নি।

তদন্ত কমিটি ব্যবস্থাপনা কমিটির সদস্যদের বিরুদ্ধে মোট ছয় কোটি ৬৫ লাখ টাকার আর্থিক দায় নির্ধারণ করেছে। এর মধ্যে প্রয়াত সভাপতি এমএ খালেকের দায় ৮৩ লাখ ৮৪ হাজার ২৮৩ টাকা। বর্তমান সভাপতি আব্দুল ওয়াহাব, সদস্য মোয়াজ্জেম হোসেন, নব কুমার দত্ত, মৃদুল কান্তি সাহা, হেলাল উদ্দিন সরদার এবং প্রিন্সিপাল অফিসার হাবিবুর রহমান তালুকদার—প্রত্যেকের ঘাড়ে ৯৬ লাখ ৯৬ হাজার ৬০৫ টাকা করে দায় নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি দুই শতাধিক দোকানের ভাড়া আত্মসাৎ, ভুয়া বিল-ভাউচার এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমানকে অবৈধভাবে চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে ব্যাংকটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। সাধারণ সভার অনুমোদন ছাড়াই অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার হাবিবুর রহমানকে মাসে ৩৫ হাজার টাকা বেতনে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বর্তমান সভাপতি আব্দুল ওয়াহাবকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে প্রিন্সিপাল অফিসার হাবিবুর রহমান তালুকদার তদন্ত প্রতিবেদনকে ‘মনগড়া’ আখ্যা দিয়ে দাবি করেছেন, ‘আমরা সবকিছুর জবাব দিয়েছি। উপযাচক হয়ে তো আর তদন্ত রিপোর্ট চাইতে পারি না।’

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT