তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ চূড়ান্ত করতে মঙ্গলবার চতুর্থ সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড। রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের নিজস্ব সভাকক্ষে দুপুর ২টায় এই সভা অনুষ্ঠিত হবে। বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী সভায় সভাপতিত্ব করবেন।
সোমবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে এ বিষয়ে নোটিশ জারি করা হয়েছে। এতে বোর্ডের সব সদস্যকে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়। সভার আলোচ্যসূচিতে গার্মেন্টস শিল্পের মালিক ও শ্রমিক প্রতিনিধিদের দাখিল করা লিখিত মজুরি প্রস্তাব পর্যালোচনা এবং সব শ্রেণির কর্মীর জন্য মজুরি কাঠামো নির্ধারণে সুপারিশ প্রণয়নের বিষয়টি রাখা হয়েছে।
Tags: পোশাকশিল্প, মজুরি নির্ধারণ, মজুরি বোর্ড, শ্রমিক