ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে আসতে চাওয়ার আকাঙ্ক্ষা এবং বাস্তব পরিস্থিতি এক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এ অবস্থানের কথা স্পষ্ট করেন।
দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের অবহিত করার পর প্রতিমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন। ব্রিফিংয়ে তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
ভারতে অবস্থানরত শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান বলে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স খবর প্রকাশ করেছিল। এ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, মনের জ্বালায় টাকা দিয়ে অনেকেই খবর করাতে পারেন। তবে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতা ছাড়া কোনো সন্ত্রাসী বা সাজাপ্রাপ্ত আসামির দেশে আসার আইনি সুযোগ নেই।
Tags: আওয়ামী লীগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ, শেখ হাসিনা, হুমায়ুন কবির