1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
নারায়ণগঞ্জে পার্কিং করা বাসে পেট্রোল বোমা, পুড়ে ছাই ৭ ডিসেম্বর ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী: ভিভিআইপি ঘোষণা সরকার বাংলাদেশসহ সাত দেশে শীতকালীন ত্রাণ পাঠাবে কাতার চ্যারিটি বাড়ল স্বর্ণের দাম, টানা ৯ বার কমার পর অর্থনৈতিক সংকটেও চাঙ্গা বিলাসপণ্যের বাজার, খরচ বাড়াচ্ছেন অতিধনীরা ইসলামী ব্যাংকের শেয়ার সরকারের হাতে যাওয়ার ষড়যন্ত্রের অভিযোগ শেয়ারবাজারে বড় উত্থান: ডিএসইতে লেনদেন ছাড়াল ১২০০ কোটি টাকা ধনীর চেয়ে গরিবের ওপর ভ্যাটের বোঝা সাত গুণ বেশি বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ: হাসিনাপন্থীদের ‘বিদ্রোহ’ নিয়ে শঙ্কা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ক্রেতা খরা, ব্যবসায়ীদের মাথায় হাত

খুলনায় দুর্বৃত্তের গুলিতে আহত বিএনপি নেতা মাফিজুর রহমান

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

খুলনার তেরখাদা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মাফিজুর রহমান (৪৭) নামে এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার উত্তর মোকামপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মাফিজুর রহমান মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোকামপুর বাজার থেকে ভ্যানে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার বাম হাত, ডান পা ও পাঁজরের নিচে গুলি লাগে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানিয়েছেন, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT