1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

আস্থা লাইফের ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট কনভেনশন অনুষ্ঠিত

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ২৮ জুন, ২০২৫

ঢাকায় আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট (এফএ) সেন্ট্রাল বিজনেস কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর এসকেএস টাওয়ারের সেনা গৌরব হলরুমে দিনব্যাপী এ কনভেনশনের আয়োজন করা হয়। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আস্থা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ এমদাদ উল্লাহ ভূঁইয়া। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহ সগিরুল ইসলাম এবং ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আস্থা লাইফ গঠিত হয়েছে জীবন বীমায় মানুষের আস্থা ফিরিয়ে আনতে ও জীবন বীমা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে। দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত বীমা সেবা পৌঁছে দিতে এফএদের ভূমিকা প্রশংসনীয়। তিনি জানান, আস্থা লাইফের ব্যবসায়িক সাফল্যের মূল চালিকা শক্তি এফএরা। ২০২৪ সালে শতভাগ আংশিক ম্যাচুরিটি প্রদান, প্রিমিয়াম সংগ্রহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি, লাইফ ফান্ড প্রায় ৩২ কোটিতে উন্নীতকরণসহ প্রায় শতভাগ বীমা দাবি নিষ্পত্তি— এসব অর্জনে তাদের অবদান গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটরা অংশ নেন। আয়োজনের অংশ হিসেবে মতবিনিময়, সেলস পলিসি কর্মশালা, পণ্য পরিচিতি, বীমা বিপণনে ভ্রান্তি নিয়ে আলোচনা, গ্রুপ বীমার মৌলিক বিষয় পর্যালোচনা, সেরা পারফরমারদের বক্তব্য, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে দ্বিপাক্ষিক প্রশ্নোত্তর পর্ব নতুন মাত্রা যোগ করে।

সমাপনী বক্তব্যে আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন, ইন্স্যুরেন্স খাত কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে। এফএরা সেনাবাহিনীর আদর্শ, প্রতিশ্রুতি, স্বচ্ছতা ও বিশ্বস্ততার প্রতিফলন ঘটিয়ে বীমা খাতে গ্রাহকসেবা নিশ্চিত করছে। তিনি এফএদের সততা, নিষ্ঠা ও গ্রাহক স্বার্থ রক্ষার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে তিনি জীবন বীমা সেবার আওতা বৃদ্ধিতে তাদের ভূমিকার প্রশংসা করেন। শেষে তিনি সবার সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT