1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সম্ভাব্য সময়সূচি

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ৫ মে, ২০২৫

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সম্ভাব্য সময়সূচি জানা গেছে। আগামী ২১ মে থেকে বিক্রি শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বরাবরের মতো এবারও অনলাইনে বিক্রি হবে অগ্রীম টিকিট।

সোমবার (৫ মে) রেলভবন সূত্রে বিষয়টি জানা গেছে। এ বিষয়ে রেলভবনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি প্রাথমিক বৈঠকও হয়েছে।

বৈঠকসূত্রে জানা গেছে, এবারও ঈদের আগে ট্রেনের ৭ দিনের টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হতে পারে। সম্ভাব্য ঈদুল আজহার দিন ধরা হয়েছে ৭ জুন। আগামী ২১ মে বিক্রি হতে পারে ৩১ মে’র ট্রেনের টিকিট। আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হতে পারে ৩০ মে থেকে। ওইদিন বিক্রি হতে পারে ৮ জুনের ট্রেনের টিকিট।

আরও জানা গেছে, টিকিট প্রত্যাশীদের সুবিধার্থে এবারও পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর টিকিট দুপুর ২টায় বিক্রি শুরু হতে পারে। একজন যাত্রী সর্বোচ্চ একটি রুটে একবারই ৪টি টিকিট কিনতে পারবেন। তবে বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়া এসব টিকিট ফেরত দেওয়া যাবে না।

কালোবাজারি রোধে এবারও শক্ত অবস্থানে যাচ্ছে রেলওয়েসহ স্থানীয় প্রশাসন। এছাড়া স্টেশনে প্রবেশের ক্ষেত্রেও গত ঈদের মতো বিশেষ ব্যবস্থাও থাকবে এবারের ঈদযাত্রায়।

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT