1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সৌদি আরবের নিরাপত্তায় সব ধরনের সহায়তায় প্রস্তুত পাকিস্তান মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হাসিনার আপিলের সুযোগ নেই: আইনমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ৪০ কারখানা বন্ধ, ৮টিতে ছুটি নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধ দমনে এসিল্যান্ডের কঠোর অভিযান এপেক সম্মেলনে বসছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি আইআরজিসির রাজা চার্লসের বাসভবনে স্টাফদের ধমক খেলেন গায়িকা মাইলিন নির্বাচনী বিপর্যয়ের পর রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ ও আদর্শিক সংকট হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ট্যাংকারে আগুন: দাবি আইআরজিসির বঙ্গোপসাগরে লঘুচাপ আরও ঘনীভূত হওয়ার আভাস, বৃষ্টির সম্ভাবনা নেই

ঈদ উপলক্ষে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ ২২ মে থেকে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রির বিশেষ কার্যক্রম, যা চলবে আগামী ৩ জুন পর্যন্ত। এই সময়ে সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ের সুযোগ পাবেন।

টিসিবি প্রতিদিন ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে। এর মধ্যে ঢাকায় থাকছে ৫০টি ট্রাক, চট্টগ্রামে ২০টি, প্রতিটি বিভাগীয় শহরে ১০টি করে এবং দেশের বাকি ৫৬টি জেলা শহরেও ১০টি করে ট্রাক চলাচল করবে।

এই পণ্য বিক্রির কার্যক্রম প্রতিদিন পরিচালিত হবে, শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিনেও চলবে নিয়মিতভাবে।

এছাড়াও, কম আয়ের ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ধারী পরিবারগুলোকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সরবরাহের চলমান কার্যক্রমও অব্যাহত রয়েছে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT