রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের খোঁজে কয়েকটি জরুরি নম্বর প্রকাশ করা হয়েছে।
সোমবার বিকেল ৫টা ৪০ মিনিটে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।
নিখোঁজদের স্বজনদের সহায়তার জন্য যেসব নম্বর প্রকাশ করা হয়েছে, তা নিচে দেওয়া হলো:
১. মিলিটারি রেস্কিউ ব্রিগেড: 01769024202
২. সিএমএইচ বার্ন ইউনিট: 01769016019
৩. সিএমএইচ ইমার্জেন্সি: 01769013311
৪. মাইলস্টোন স্কুল (অ্যাডমিন অফিসার): 01814774132
৫. মাইলস্টোন স্কুল (ভাইস প্রিন্সিপাল): 01771111766
৬. ন্যাশনাল ইমার্জেন্সি নম্বর: 999 (এই নম্বরে কল করলে বাংলাদেশ পুলিশের ইমার্জেন্সি সেল থেকে বিভিন্ন বার্ন ইউনিটে সংযুক্ত করে দেওয়া হবে)
বিটি/ আরকে
Tags: উত্তরায় বিমান বিধ্বস্ত, জরুরি নম্বর