1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

একাদশ শ্রেণিতে ভর্তি শুরু ৩০ জুলাই, ক্লাস ১৫ সেপ্টেম্বর

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নতুন নীতিমালা প্রকাশিত হয়েছে। এই নীতিমালা অনুযায়ী, ভর্তির আবেদন তিন ধাপে নেওয়া হবে। প্রথম ধাপের অনলাইন আবেদন শুরু হবে আগামী ৩০ জুলাই থেকে এবং চলবে ১১ আগস্ট পর্যন্ত।

প্রথম ধাপের ফল ২০ আগস্ট রাত ৮টায় ঘোষণা করা হবে। এরপর আরও দুই ধাপে আবেদন গ্রহণ, ফল প্রকাশ ও নিশ্চয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়ে ১৫ সেপ্টেম্বর একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখার উপসচিব মো. আব্দুল কুদদুস স্বাক্ষরিত এই নীতিমালাটি প্রকাশিত হয়।

ভর্তির ধাপে ধাপে সময়সূচী:

প্রথম ধাপে আবেদন ৩০ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত নেওয়া হবে।

১২ আগস্ট আবেদন যাচাই-বাছাই ও আপত্তি নিষ্পত্তি করা হবে। ১৩ ও ১৪ আগস্ট শুধু খাতা চ্যালেঞ্জে ফল পরিবর্তনের সুযোগ দেওয়া হবে। ১৫ আগস্ট কলেজ পছন্দক্রম পরিবর্তনের সুযোগ থাকবে। ২০ আগস্ট রাত ৮টায় প্রথম ধাপের ফল প্রকাশ হবে। ২২ আগস্ট প্রথম ধাপে নির্বাচিতরা নিশ্চয়ন করবেন; যারা নিশ্চিত না করবেন, তারা দ্বিতীয় ধাপে আবেদন করবেন। ২৮ আগস্ট প্রথম মাইগ্রেশনের ফল ও দ্বিতীয় ধাপের ফল একসাথে প্রকাশ করা হবে। ২৯ ও ৩০ আগস্ট দ্বিতীয় ধাপের নিশ্চয়ন প্রক্রিয়া চলবে। ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর তৃতীয় ধাপের আবেদন গ্রহণ হবে। ৩ সেপ্টেম্বর দ্বিতীয় মাইগ্রেশন ও তৃতীয় ধাপের ফল প্রকাশ হবে। ৪ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত তৃতীয় ধাপের নিশ্চয়ন চলবে, এর পর যারা নিশ্চিত করবেন না তাদের আবেদন বাতিল ধরা হবে। ৫ সেপ্টেম্বর সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে।

তিন ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ৭ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং ১৫ সেপ্টেম্বর ক্লাস শুরু হবে।

এদিকে এবার আবেদনের ফি বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।

ভর্তিতে কোনো পরীক্ষা বা লটারি হবে না, বরং এসএসসি বা সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী কলেজ বরাদ্দ দেওয়া হবে। তবে ঢাকার নটর ডেম কলেজসহ কিছু প্রতিষ্ঠান নিজেদের নিয়মে ভর্তি নিতে পারে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিতে পারবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তায় কেন্দ্রীয়ভাবে অনলাইনে এই ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT