1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

এসএমই খাতের জন্য বৈদেশিক লেনদেন সহজ হলো

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের জন্য বৈদেশিক মুদ্রায় লেনদেন আরও সহজ করলো বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে এসএমই প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে বছরে ৩ হাজার ডলার পর্যন্ত বিদেশে পাঠাতে পারবে। বিদেশ থেকে পণ্য আমদানির বিল পরিশোধসহ বিভিন্ন ব্যবসায়িক প্রয়োজন মেটাতে এই সুবিধা ব্যবহার করা যাবে।

রোববার (৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, এসএমই খাত দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশীদার। এই খাতের প্রসারে প্রচলিত ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি কার্ডের মাধ্যমে বৈদেশিক লেনদেন প্রক্রিয়া সহজ করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, নিবন্ধিত এসএমই প্রতিষ্ঠানগুলো তাদের আন্তর্জাতিক ক্রেডিট, ডেবিট বা প্রিপেইড কার্ড ব্যবহার করে এই সুবিধা গ্রহণ করতে পারবে।

উদ্যোগের অংশ হিসেবে প্রতিটি প্রতিষ্ঠান তাদের মনোনীত কর্মকর্তার নামে রিফিলযোগ্য আন্তর্জাতিক কার্ড বা ‘এসএমই কার্ড’ নিতে পারবে।

এই কার্ডে প্রাথমিকভাবে সর্বোচ্চ ৬০০ মার্কিন ডলার লোড করা যাবে, যা মূলত বৈধ অনলাইন খরচ পরিশোধের কাজে ব্যবহার করা যাবে।

তবে কার্ড লেনদেন ও সরাসরি রেমিট্যান্স—দুই ক্ষেত্র মিলিয়ে একটি এসএমই প্রতিষ্ঠানের বার্ষিক বৈদেশিক লেনদেনের সীমা সর্বোচ্চ ৩ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। এই অর্থ আন্তর্জাতিক সেমিনার, সম্মেলন, প্রযুক্তিগত সহায়তা ফি এবং ফ্র্যাঞ্চাইজি ফি-এর মতো ব্যবসায়িক খরচ মেটানোর কাজে ব্যবহার করা যাবে।

নির্দেশনা অনুযায়ী, প্রতিটি এসএমই প্রতিষ্ঠান কেবল একটি অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমেই এই সুবিধা নিতে পারবে। যদি কোনো প্রতিষ্ঠান শাখা পরিবর্তন করতে চায়, তবে লিখিত আবেদনের মাধ্যমে ব্যাংকের প্রধান কার্যালয়ের অনুমোদন নিতে হবে।

লেনদেনের ক্ষেত্রে ব্যাংকগুলোকে প্রচলিত নিয়ম কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে। উৎসে কর, ভ্যাট ও অন্যান্য শুল্ক আদায়ের পাশাপাশি গ্রাহকের তথ্য যাচাই (কেওয়াইসি), মানি লন্ডারিং প্রতিরোধ (এএমএল/সিএফটি) এবং বৈদেশিক মুদ্রা প্রেরণ সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সব নীতিমালা ও রিপোর্টিং পদ্ধতি অনুসরণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক দেশের সব অনুমোদিত ডিলার ব্যাংককে তাদের এসএমই গ্রাহকদের এই নতুন সুবিধা সম্পর্কে অবিলম্বে অবহিত করতে এবং নির্দেশনাগুলো কার্যকরভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছে। আশা করা হচ্ছে, এই উদ্যোগের ফলে দেশের এসএমই খাত বিশ্ববাজারের সঙ্গে আরও সহজে যুক্ত হওয়ার সুযোগ পাবে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT