1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ

কোরবানির চামড়া সংরক্ষণে বিনা মূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২১ মে, ২০২৫

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে এতিমখানা, লিল্লাহ বোর্ডিংসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনা মূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার।

বুধবার (২১ মে) সচিবালয়ে অনুষ্ঠিত কোরবানি–সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, লবণের অভাবে অনেক সময় চামড়া নষ্ট হয়ে যায়। সে কারণে অনেকে তাড়াহুড়া করে কম দামে চামড়া বিক্রি করে দেন। এবার তাই সঠিকভাবে চামড়া সংরক্ষণে— বিনা মূল্যে লবণ সরবরাহ করবে সরকার। তিনি আরও বলেন, সরকার এতিমের হক নিশ্চিত করতে চায়।

তিনি আরও জানান, আগামীকাল বৃহস্পতিবার কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করা হবে। হাসিলের মূল্য ৫ শতাংশ থেকে কিছুটা কমানোর চিন্তা করা হচ্ছে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT