1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

চট্টগ্রাম বন্দরের তিনটি টার্মিনাল যাচ্ছে বিদেশি অপারেটরের হাতে, ডিসেম্বরে চুক্তি

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম বন্দরের তিনটি গুরুত্বপূর্ণ টার্মিনাল (লালদিয়া, নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ও বে টার্মিনাল) বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালনার জন্য আগামী ডিসেম্বরে চুক্তি সই করবে সরকার।

রোববার (১২ অক্টোবর) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক সেমিনারে এই তথ্য জানান নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ।

তিনি বলেন, লালদিয়া টার্মিনাল ৩০ বছরের জন্য এবং এনসিটি ও বে টার্মিনাল ২৫ বছর মেয়াদে বিদেশি অপারেটরদের হাতে দেওয়া হবে।

সচিব জানান, ২০২০ সালে সরকারের নিয়োগকৃত বিদেশি কনসালটেন্ট সম্প্রতি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। ওই সুপারিশ অনুযায়ী চট্টগ্রাম বন্দরের ট্যারিফ বাড়ানো হয়েছে।

সেমিনারে ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা, বাংলাদেশ সমুদ্রগামী জাহাজ মালিক সমিতির সভাপতি আজম জে চৌধুরী ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. জাইদি সাত্তার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের ট্যারিফ শেষবার বৃদ্ধি পেয়েছিল ১৯৮৬ সালে। এরপর দীর্ঘ সময় ট্যারিফ অপরিবর্তিত থাকলেও মুদ্রার অবমূল্যায়নে বন্দরের প্রকৃত আয় আগেই বেড়ে গিয়েছিল বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিটি/আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT