1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সৌদি আরবের নিরাপত্তায় সব ধরনের সহায়তায় প্রস্তুত পাকিস্তান মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হাসিনার আপিলের সুযোগ নেই: আইনমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ৪০ কারখানা বন্ধ, ৮টিতে ছুটি নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধ দমনে এসিল্যান্ডের কঠোর অভিযান এপেক সম্মেলনে বসছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি আইআরজিসির রাজা চার্লসের বাসভবনে স্টাফদের ধমক খেলেন গায়িকা মাইলিন নির্বাচনী বিপর্যয়ের পর রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ ও আদর্শিক সংকট হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ট্যাংকারে আগুন: দাবি আইআরজিসির বঙ্গোপসাগরে লঘুচাপ আরও ঘনীভূত হওয়ার আভাস, বৃষ্টির সম্ভাবনা নেই

চলতি মাসের এলপিজি গ্যাসের নতুন দাম ঘোষণা আজ

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫

মে মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের দাম বাড়বে নাকি কমবে, তা জানা যাবে আজ রোববার ( ৪ মে)। এদিন এক মাসের জন্য নতুন দর ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরামকো ঘোষিত মে ২০২৫ সালের সৌদি সিপি অনুযায়ী এই মাসের ভোক্তা পর্যায়ের বেসরকারি এলপিজির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত রোববার বিকেল ৪টায় জানানো হবে।

এর আগে গত ৬ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখেছিল বিইআরসি। তার আগে ৩ মার্চ সেই দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল। ফেব্রুয়ারিতে দাম ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা করা হয়েছিল। জানুয়ারিতে প্রথমে দাম অপরিবর্তিত থাকলেও পরে ১৪ জানুয়ারি ৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৯ টাকা নির্ধারণ করা হয়।

এদিন এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও নতুন করে ঘোষণা করা হবে।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT