ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির জন্য খুলনা, বাগেরহাট, মাগুরা ও ময়মনসিংহ জেলার নির্দিষ্ট এলাকায় ডিলার নিয়োগ দেবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
বৃহস্পতিবার (৩১ জুলাই) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩ থেকে ৯ আগস্ট পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারে আবেদন গ্রহণ করা হবে না।
সারাদেশে যেখানে ডিলার নেই, সেখানে পর্যায়ক্রমে অনলাইনে নিয়োগ দেবে টিসিবি।
বিটি/ আরকে