1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয় কসবায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত মে মাসে অপরিবর্তিত এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১৯৪০ টাকা

জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার পাচ্ছেন ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ২০ জুন, ২০২৫

পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালের জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার পাচ্ছেন ২১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান। সাতটি বিভাগে এই পুরস্কারের জন্য মনোনীত তালিকা চূড়ান্ত করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রণালয়।

‘ক’ বিভাগে শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে লালমনিরহাটের দলগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করেছে। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজ এবং ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ।

‘খ’ বিভাগে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ক্যাটাগরিতে প্রথম হয়েছে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে কুষ্টিয়া জেলা পরিষদ এবং রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ।

ব্যক্তিগত বৃক্ষরোপণে ‘গ’ বিভাগে প্রথম হয়েছেন টাঙ্গাইলের মিস দিলরুবা রহমান, দ্বিতীয় চট্টগ্রামের মুহাম্মদ ইউসুফ এবং তৃতীয় লালমনিরহাটের মোছা. হাছিনা আখতার।

‘ঘ’ বিভাগে ব্যক্তিমালিকানাধীন নার্সারি ক্যাটাগরিতে প্রথম হয়েছে রংপুরের সোহেল নার্সারি। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে মুন্সিগঞ্জের জননী গার্ডেন সেন্টার এবং টাঙ্গাইলের মৌ নার্সারি।

ব্যক্তি ও প্রতিষ্ঠানের ছাদবাগান ক্যাটাগরিতে ‘ঙ’ বিভাগে প্রথম হয়েছে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়। দ্বিতীয় হয়েছেন রাজশাহীর আঞ্চলিক নির্বাচন অফিসের দেলোয়ার হোসেন ও সাবিনা ইয়াসমিন। তৃতীয় হয়েছেন চট্টগ্রামের মিস নাছুহা সাদাফ।

বন বিভাগের উদ্যোগে সৃজিত বাগান ক্যাটাগরিতে ‘চ’ বিভাগে প্রথম হয়েছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে নোয়াখালী উপকূলীয় বন বিভাগ এবং যশোরের সামাজিক বন বিভাগ।

গবেষণা ও উদ্ভাবন ক্যাটাগরির ‘ছ’ বিভাগে প্রথম হয়েছে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রাম। দ্বিতীয় বন অধিদপ্তরের রিমস ইউনিট, ঢাকা এবং তৃতীয় ফরেস্টার মো. তৌহিদুর রহমান।

পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে সনদপত্র, একটি ক্রেস্ট এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অনুযায়ী যথাক্রমে এক লাখ, ৭৫ হাজার ও ৫০ হাজার টাকা অ্যাকাউন্ট পে-চেক প্রদান করা হবে।

বিটি/ আরকে

 

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT