1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বিনিয়োগকারীদের সামনে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের সম্ভাবনা রাখাইনের সব বেসামরিক নাগরিককে হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল সরকারি বাহিনীকে: যুদ্ধবন্দি সেনা ৫১ বিশেষ বিসিএসের আবেদন শুরু ১ অক্টোবর, শূন্যপদ স্বাস্থ্যে ৫০০০ জাপানের পোশাক বাজার ধরতে বিজিএমইএ’র ‘জাপান ডেস্ক’ চালু রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব বোয়িংয়ের সঙ্গে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি বিমানের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের প্রায় ৩৫ শতাংশ ঋণ খেলাপি এডিবির পূর্বাভাসে বাংলাদেশে প্রবৃদ্ধি কমে ৪ শতাংশে, মূল্যস্ফীতি পৌঁছাতে পারে ৯ শতাংশে হজ নিবন্ধনের সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি -পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে নিয়োগ ৮,৫৪২ জন

মধ্যরাতে ভারতে দফায় দফায় ভূমিকম্প, কেঁপেছে বাংলাদেশও

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

ভারতের হিমালয়কন্যা সিকিমে গত কয়েক ঘণ্টায় দফায় দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। একের পর এক কম্পনে কেঁপে উঠেছে গ্যাংটক, নামচি ও মাঙ্গান এলাকা। এসব ভূমিকম্পের প্রভাব পড়েছে বাংলাদেশেও, বিশেষ করে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় তীব্র কম্পন অনুভূত হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পগুলোর কেন্দ্রস্থল ছিল সিকিমের নামচি ও মাঙ্গান অঞ্চলে।

বাংলাদেশ সময় অনুযায়ী বৃহস্পতিবার রাত ১টা ৩৯ মিনিটে প্রথম বড় কম্পনটি অনুভূত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৬। এরপর রাত ২টা ৫০ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রা এবং ভোর ৩টা ৩১ মিনিটে ৪ দশমিক ০ মাত্রার আরও দুটি মাঝারি কম্পন রেকর্ড করা হয়। ভোর ৬টা পর্যন্ত অন্তত আরও পাঁচ থেকে ছয়টি ছোট আকারের আফটারশক অনুভূত হয়েছে।

ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ থেকে ১০ কিলোমিটার গভীরে হওয়ায় কম্পনের তীব্রতা তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ভূতাত্ত্বিকদের মতে, সিকিম ও সংলগ্ন হিমালয় অঞ্চল একটি সক্রিয় ফল্ট লাইনের ওপর অবস্থিত হওয়ায় সেখানে মাঝেমধ্যেই ভূমিকম্প ও আফটারশক ঘটে থাকে।

এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মিয়ানমারে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে। একইদিন ভোরে সাতক্ষীরার কলারোয়া এলাকায় ৪ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT