1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সিদ্ধান্ত পরিবর্তন, মুনাফা পাবেন ৫ ব্যাংকের আমানতকারীরা সৌদি-পাকিস্তান-তুরস্ক-কাতারসহ ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ মুসলিম ৭ দেশ মাসের প্রথম ২০ দিনে রেমিট্যান্স এসেছে ২২২২ মিলিয়ন ডলার ‘ভারতে না গেলে বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় অন্য দল নেবে আইসিসি’ বিশ্বকাপ: আজ আইসিসির জরুরি সভার আগে বিসিবির পাশে পিসিবি গ্রিনল্যান্ড দখলে ন্যাটো ভাঙলেও পিছু হটবেন না ট্রাম্প! রোজার আগেই এলপিজি সংকট কেটে যাবে, আশ্বাস অপারেটরদের বাংলাদেশ থেকে হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬ হাজার ৫৮০ জন সরকারি চাকরিতে বেতন-ভাতার সুপারিশ প্রতিবেদন জমা হচ্ছে বুধবার ‘আইসিসির অযৌক্তিক চাপে ভারতে খেলতে বাধ্য করা যাবে না’

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সিদ্ধান্ত জানিয়ে জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বোর্ড।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে হওয়া সভায় এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

গতকাল উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হলো।

এ বিষয়ে জানতে চাইলে বিসিবির পরিচালক খালেদ মাসুদ পাইলট গণমাধ্যমকে বলেন, ‘আমাদের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছি। তারা যদি আমাদের দলের একজন খেলোয়াড়কেই নিরাপত্তা দিতে না পারে, তবে পুরো দলের নিরাপত্তা তারা কীভাবে নিশ্চিত করবে? এ কারণেই আমরা সেখানে খেলতে যাব না।’

এর আগে রাজনৈতিক কারণে মোস্তাফিজকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান অন্তর্বর্তী সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সেইসঙ্গে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসিকে চিঠি দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দেন তিনি।

পরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, ‘একজন বাংলাদেশি খেলোয়াড়কে নিশ্চিত করার পর রাজনৈতিক যুক্তিতে তাকে না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এমন তথ্য গণমাধ্যমে এসেছে। এতে দেশের জনগণের মধ্যে স্বাভাবিকভাবেই তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতিতে আমাদেরও একটি অবস্থান নিতে হবে। সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া আমরা পর্যালোচনা করছি। সবকিছু যাচাই-বাছাই শেষে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

আগামী আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উদ্বোধনী দিনেই কলকাতায় বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ নির্ধারিত রয়েছে।

উল্লেখ্য, ২০২৬ আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কেকেআর। কিন্তু তার আইপিএল খেলার বিরুদ্ধে গত কিছুদিন ধরে কথা বলে আসছিল বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন ও নেতা।

অবশেষে শনিবার বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়া জানান, মোস্তাফিজকে বাদ দিতে কেকেআরকে নির্দেশ দিয়েছেন তারা। পরে ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে এই পেসারকে দল থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয়।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT