1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

থাইল্যান্ড ভ্রমণে নতুন নিয়ম

নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য থাইল্যান্ডে ভ্রমণকারীদের জন্য এসেছে নতুন নিয়ম। দেশটিতে আগামী ১ মে থেকে ভ্রমণকারীদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে ‘অ্যারাইভাল কার্ড’।

সম্প্রতি জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানিয়েছে ট্যুরিজম অথরিটি অব থাইল্যান্ড (টিএটি)।

থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন এ সংস্থা দেশটির পর্যটন শিল্পের প্রচার এবং পরিবেশ রক্ষায় দায়িত্ব পালন করে।

২০২২ সালে বাতিল হওয়া টিএম সিক্স অ্যারাইভাল ফর্মের আধুনিক সংস্করণ হিসেবে এই ডিজিটাল কার্ড ফিরিয়ে আনা হচ্ছে।

ওয়েবসাইটে দেওয়া নির্দেশনায় ট্যুরিজম অথরিটি অব থাইল্যান্ড বলেছে, থাইল্যান্ড ভ্রমণকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। আগামী ১ মে থেকে আকাশপথে, স্থলপথে বা সমুদ্রপথে থাইল্যান্ডে আসার আগেই থাই নাগরিক নন এমন সকলকে অনলাইনে থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড (টিডিএসি) পূরণ করতে হবে।

এতে আরো বলা হয়, নতুন এই ডিজিটাল ব্যবস্থা অভিবাসন প্রক্রিয়াকে দ্রুততর, সহজ এবং আরো নিরাপদ করে তুলবে। এখন থেকে আর কাগজের ফর্মের প্রয়োজন নেই।

নির্দেশনায় বলা হয়েছে, থাইল্যান্ডে আসার আগে তিন দিনের মধ্যে নিবন্ধন করতে হবে। আবেদন করতে হবে এখানে https://tdac.immigration.go.th । এই ফরমে ভ্রমণকারীর ব্যক্তিগত তথ্য, ভ্রমণের সময়কাল এবং থাকার জায়গার বিবরণ দেওয়া বাধ্যতামূলক।

Tags: ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT