আজ সোমবার (১২ মে) দেশের ২১টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার বেশি গতিবেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ১ থেকে ৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নরসিংদী, রংপুর, গাইবান্ধা, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, রাঙামাটি ও বান্দরবান জেলার কিছু এলাকায় হঠাৎ দমকা হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি এবং বজ্রপাত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট এলাকাগুলোর জনগণকে সতর্ক থাকার এবং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।
১. বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন।
২. জানালা ও দরজা বন্ধ রাখুন।
৩. সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।
৪. নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন।
৫. গাছের নিচে আশ্রয় নেবেন না।
৬ . কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।
৭ . বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলো প্লাগ খুলে দিন।
৮. জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন।
৯. বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।
১০. শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।
বিটি/ আরকে
Tags: ঝড়-বৃষ্টি, বজ্রপাত, বজ্রপাতে মৃত্যু