1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩৫০ মিলিয়ন ইউরো ঋণ পাচ্ছে বাংলাদেশ

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ৫ মে, ২০২৫

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩৫০ মিলিয়ন ইউরো ফ্রেমওয়ার্ক ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি)। এর পাশাপাশি, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অতিরিক্ত ৪৫ মিলিয়ন ইউরো অনুদান দেবে। এই বিনিয়োগের লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশবান্ধব উন্নয়ন ও এসডিজি অর্জনে সহায়তা করা।

সোমবার অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৫৮তম বার্ষিক সভার ফাঁকে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের প্রেসিডেন্ট নাদিয়া ক্যালভিনোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বৈঠকে চলমান প্রকল্পে সহায়তা বাড়ানো এবং নতুন বিনিয়োগ নিয়ে আলোচনা হয়।

ইআইবি ২০০০ সাল থেকে বাংলাদেশের সঙ্গে কাজ করছে এবং এ পর্যন্ত স্বাস্থ্য, পানি, যোগাযোগসহ বিভিন্ন খাতে ৬৩৫ মিলিয়ন ইউরো বিনিয়োগ করেছে। যদিও তাদের প্রধান কার্যক্রম ইইউ সদস্যরাষ্ট্রে কেন্দ্রীভূত, তারা বিশ্বের ১৬০টিরও বেশি দেশে উন্নয়ন সহযোগিতায় ভূমিকা রাখছে।

অর্থ উপদেষ্টা বৈঠকে মানবসম্পদ ও অবকাঠামো খাতে আরও বিনিয়োগের ওপর জোর দেন, যাতে এলডিসি থেকে উত্তরণ এবং মধ্যম আয়ের ফাঁদ মোকাবিলা করা যায়। তিনি কম সুদে ঋণ ও অনুদান প্রদানে ইউরোপীয় ইউনিয়ন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান।

এছাড়া ড. সালেহউদ্দিন জাপানের জেবিআইসি প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন। জেবিআইসি দীর্ঘদিন ধরে বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করছে, যার মধ্যে রয়েছে ডিএপি-২ সার কারখানা, ঘোড়াশাল কারখানার উন্নয়ন এবং মেঘনাঘাট বিদ্যুৎ প্রকল্প।

বাংলাদেশ প্রতিনিধি দল এডিবি, ওপেক ফান্ড এবং কৃষিনির্ভর উদ্ভাবনী সংগঠনগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করে। এসব আলোচনায় টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

বিটি/ আরকে

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT