বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, দেশে টাকা ছাপানো ও বিতরণে বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে।
আজ বুধবার (২৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘ক্যাশলেস বাংলাদেশ সামিট ২০২৫’-এ এক প্যানেল আলোচনায় এ তথ্য দেন তিনি।
গভর্নর বলেন, দেশে প্রতি বছর নগদ অর্থের চাহিদা গড়ে ১০ শতাংশ করে বাড়ছে। এই চাহিদা মেটাতে বিপুল পরিমাণ ব্যয়ে টাকা ছাপাতে ও তা বিতরণ করতে হচ্ছে।
তিনি জানান, দেশে নতুনভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে। একইসঙ্গে এজেন্ট ব্যাংকিং ব্যবস্থা সম্পূর্ণরূপে ডিজিটাল করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
এছাড়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’ প্রসঙ্গে গভর্নর বলেন, তাদের জন্য নতুন বিনিয়োগকারী খোঁজা হচ্ছে এবং এ বিষয়ে আগামী সপ্তাহেই বিজ্ঞাপন দেওয়া হবে।
তিনি আরও জানান, আগামী তিন থেকে চার মাসের মধ্যে নতুন কোনো বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে ‘নগদ’-এর দায়িত্ব হস্তান্তর করা হবে।
বিটি/ আরকে
Tags: টাকা ছাপা, বাংলাদেশ ব্যাংক গভর্নর