খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বড়দিন ও সাপ্তাহিক ছুটির কারণে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানান।
বেনাপোল বন্দরের পরিচালক শামিম হোসেন বলেন, এ সময় কোনো পণ্য আমদানি বা রপ্তানি হবে না এবং বন্দরের কাস্টমস কার্যক্রমও বন্ধ থাকবে।
তবে তিনি জানান, ক্লিয়ারেন্সের জন্য আসা ভারতীয় পণ্যবাহী ট্রাকগুলো ফিরে যেতে পারবে এবং শনিবার থেকে নিয়মিত বাণিজ্য কার্যক্রম পুনরায় শুরু হবে।
এদিকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাখাওয়াত হোসেন জানান, বাণিজ্য কার্যক্রম স্থগিত থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
বিটি/ আরকে
Tags: আমদানি-রপ্তানি বন্ধ, বড়দিন, বেনাপোল স্থলবন্দর