1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
১৮ দিনে পোশাকশিল্পের ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার বেড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ: হালনাগাদ তথ্য অস্থিরতায় অর্থায়নের অভিযোগ: গোপালগঞ্জে ১০১ ব্যাংক হিসাব জব্দ খুলনায় আওয়ামী লীগের সাবেক নেতা নিহত, তদন্তে দৌলতপুর থানা পুলিশ দত্তের বাজারে প্রতি হাটে বিক্রি হচ্ছে ১০ লাখ টাকার মাছ জ্বালানি সংকটে বাড়ছে শিল্প ব্যাহত, কমছে কর্মসংস্থান: বিআইডিএস-বিসিআই জরিপ বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তার প্রতিশ্রুতি এশীয় উন্নয়ন ব্যাংকের পরিবেশবান্ধব উৎপাদনে বিশ্বে অনন্য নজির বাংলাদেশের আদজি ট্রিমস অনুমতিহীন বিদেশ ভ্রমণ: ঢাবির চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

১৮ দিনে পোশাকশিল্পের ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প বর্তমানে এক গভীর সংকটের সম্মুখীন। গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মাত্র ১৮ দিনের অস্থিতিশীলতায় ৩১৭টি কারখানায় মোট ৪২৮ মিলিয়ন মার্কিন ডলারের উৎপাদন ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মালিকদের এই সংগঠনটি জানায়, এর পাশাপাশি একই সময়ে ২৫৪ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ হাতছাড়া হয়েছে। রোববার বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তদুপরি, জরিপের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত থাকলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ এখনো চলমান রয়েছে।

বিজিএমইএ জানিয়েছে, এই ভয়াবহ ক্ষতির প্রকৃত চিত্র উঠে এসেছে তাদের গত চার দিনের জরুরি জরিপে। অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিভিন্ন কারখানা সর্বনিম্ন ১ দিন থেকে শুরু করে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এই ক্ষতির পরিমাণ ৪২৮ মিলিয়ন ডলার এফওবি মূল্যমানের সমতুল্য। শুধু আর্থিক ক্ষতি নয়, সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অনেক বড় বড় অর্ডার এখন ঝুঁকিতে পড়েছে। এসব অর্ডার ধরে রাখতে মালিকদের ব্যয়বহুল এয়ার শিপমেন্ট বা মূল্যছাড় দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ক্রেতাদের আস্থা কমে যাওয়ায় অনিশ্চয়তা বাড়ছে। জরিপে অংশ নেওয়া কারখানাগুলো জানিয়েছে, নিশ্চিত করা অর্ডার থেকে প্রায় ৫৯ মিলিয়ন পিস পোশাকের ক্রয়াদেশ ইতিমধ্যেই অন্য দেশে সরিয়ে নিয়েছেন বিদেশি ক্রেতারা। এর বাজারমূল্য ২৫৪ মিলিয়ন ডলার। বিজিএমইএ স্পষ্ট করেছে যে, তাদের সদস্যভুক্ত কারখানার সংখ্যা ৬০০-এর অধিক, অথচ মাত্র ৩১৭টি কারখানার ওপর করা এই জরিপটি সামগ্রিক ক্ষতির একটি খণ্ডচিত্র মাত্র। এছাড়া ১৮ নভেম্বরের পরেও শিল্পাঞ্চলের পরিস্থিতি অস্থির থাকায় প্রকৃত আর্থিক ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

তাত্ক্ষণিক আর্থিক সংখ্যার চেয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিজিএমইএ। তারা মনে করছে, বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকশিল্পের যে দীর্ঘমেয়াদি ভাবমূর্তি ও নির্ভরযোগ্যতা রয়েছে, তা অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে। ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়া এর সুস্পষ্ট লক্ষণ।

অর্থনীতি ও লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকা সুরক্ষায় উদ্ভূত এই সংকট দ্রুত নিরসন হওয়া প্রয়োজন বলে বিজিএমইএ মনে করে। তারা জানিয়েছে, শিল্পের উৎপাদন সচল রাখতে এবং বিপর্যয় কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT