1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা রাইড-শেয়ারিং বাইকারদের জন্য জ্বালানি কোটা বৃদ্ধির অনুমোদন দিল বিপিসি হরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পুলিশে ৪ হাজার এসআই পদ সৃষ্টির প্রস্তাব নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক ট্রাম্পকে তেহরানের জবাব; ইরানই নির্ধারণ করবে যুদ্ধের সমাপ্তি ভারতে আটক হাদি হত্যার দুই আসামীকে ফেরাতে কূটনৈতিক চেষ্টা চলছে: আইজিপি সাহস দেখিয়ে মোজতবা খামেনিকেই সর্বোচ্চ নেতা বানালো ইরান ‘ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন’ সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশের পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ আবার যুক্ত হলো

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

বাংলাদেশের পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। গত ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন-৪ শাখার উপসচিব নীলিমা আফরোজের সই করা একটি অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে “ইসরায়েল ব্যতীত” শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

এর আগে শনিবার (১২ এপ্রিল) ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্ম আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির মঞ্চ থেকে বাংলাদেশি পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরায়েল’ শর্ত পুনর্বহালের দাবি এবং ইসরায়েলের সঙ্গে সরকারের ‘সব ধরনের চুক্তি বাতিলের’ আহ্বান জানানো হয়।

তাদের ঘোষণাপত্রে বলা হয়, বাংলাদেশি পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরায়েল’ শর্ত পুনর্বহাল করতে হবে। একইসঙ্গে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার অবস্থান আরও স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে ইসরায়েলে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। বাংলাদেশের পাসপোর্টে আগে ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল’ লেখাটি মুদ্রিত ছিল। যার বাংলা অর্থ দাঁড়ায়: ‘এ পাসপোর্টটি ইসরায়েল ছাড়া বিশ্বের সকল দেশের জন্য বৈধ।’

২০২১ সালের মে মাসে ‘আন্তর্জাতিক মান রক্ষার্থে’ বাংলাদেশের ই-পাসপোর্ট থেকে এ লেখাটি অপসারণ করা হয়। তবে বাংলাদেশিরা এখনো পাসপোর্ট ব্যবহার করে ইসরায়েল ভ্রমণ করতে পারেন না।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT