1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সাপের কামড় ও আরশোলার দুধ: মানবজাতির বড় বড় প্রশ্নের উত্তর দিলেন ‘ইগ নোবেল’ বিজয়ীরা কী আছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন আইফোন ডুওতে? জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

বাংলাদেশে বিনিয়োগের অফুরন্ত সুযোগ রয়েছে উল্লেখ করে বিদেশী ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর এক অভিজাত হোটেলে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য যে সুযোগ রয়েছে সেটা আপনারা ধারণাও করতে পারবেন না। স্বাধীনতার পর ১৯৭৪ সালে দুর্ভিক্ষ হয়েছিল, যার কথা আমরা ভুলিনি। সে দুর্ভিক্ষে অনেক মানুষ মারা গেছে। সেখান থেকে উত্তরণ করেছে এই দেশ। বিশ্বের অন্যতম একটি দেশ হিসেবে নিজের নাম তৈরি করেছে। এদেশে বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে। আপনারা (বিদেশীরা) এখানে বিনিয়োগ করুন।

উপদেষ্টা এ সময় নতুন চাকরিপ্রার্থীদের পরামর্শ দিয়ে বলেন, তোমরা চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হও।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজিত চার দিনব্যাপী সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে চীন, কোরিয়া, যুক্তরাজ্য, পাকিস্তানসহ ৫০টি দেশের বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, সামরিক ও বেসামরিক ব্যক্তিরা রয়েছেন।

অনুষ্ঠানে বিনিয়োগ অসামান্য অবদান রাখায় চারটি ক্যাটাগরিতে ফেব্রিক্স লাগবে, বিকাশ, ওয়ালটন ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এছাড়া কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়েছে।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT