1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

বাজারে আসছে নতুন নোট, যেদিন থেকে পাওয়া যাবে

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২১ মে, ২০২৫

অন্তর্বর্তী সরকারের ৯ মাসে বাজারে ছাড়া হয়নি নতুন কোনো নোট। তাই সারাদেশে বেড়ে গেছে পুরনো ও ছেঁড়া ফাটা টাকার পরিমাণ। যাতে, সমস্যা দেখা দিচ্ছে এটিএম বুথসহ সবধরনের নগদ লেনদেনে। অবশেষে সেই সমস্যার সমাধান হচ্ছে, নতুন ডিজাইনের নোট আসার মাধ্যমে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আগামী ২৫ অথবা ২৬ মে ছাড়া হতে পারে ২০ ও ৫০ টাকার নোট। এর সপ্তাহ খানেকের মধ্যে, পয়লা জুন বাজারে আসতে পারে নতুন ডিজাইনের ১ হাজার টাকা। যাতে যুক্ত করা হয়েছে মোট ৮টি নিরাপত্তা বৈশিষ্ট্য। সব মিলিয়ে প্রথম ধাপে বাজারে ছাড়া হবে ১ হাজার কোটি টাকা। আর নকশায় প্রাধান্য পাচ্ছে জুলাই অভ্যুত্থান ও বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য।

দুইটি সরকারি ও ৭ টি ব্যাংক নোটসহ বাজারে চালু আছে ৯টি কাগুজে মুদ্রা। যার সবগুলোই শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত। জুলাই অভ্যুত্থানের পর এসব নোট পরিবর্তনের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। নতুন সরকার দায়িত্ব নিয়ে সেই কার্যক্রম শুরু করলেও, সময় লেগে যায় নানা কারণে। অবশ্য আরিফ হোসেন খান জানান, ধাপে ধাপে আনা হবে বাকি মুদ্রাগুলো।

বর্তমানে বাজারে থাকা মুদ্রার পরিমাণ প্রায় ১ লাখ ৫২ হাজার কোটি টাকা। তবে, ছাপানো অবস্থায় আছে আরও দ্বিগুণের ওপরে।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT