1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার আগের দামেই ধান-চাল কিনবে সরকার বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকা তিন নম্বরে

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

দুর্যোগপূর্ণ অবস্থা নিয়ে বায়ুদূষণের শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। তালিকায় আজ তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে বসনিয়া হার্জেগোভিনার রাজধানী সারাজেভো।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

আইকিউএয়ার অনুযায়ী, আজ দূষণের তালিকায় শীর্ষে অবস্থান করা দিল্লির স্কোর ৫১৯। অর্থাৎ আজ দিল্লির বায়ু দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা বসনিয়া হার্জেগোভিনার রাজধানী সারাজেভোর স্কোর ২৮৬, অর্থাৎ শহরটির বায়ু আজ খুবই অস্বাস্থ্যকর।

বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুও আজ খুবই অস্বাস্থ্যকর। তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ঢাকার স্কোর ২৬৪। এর ঠিক পরেই অবস্থান করছে পাকিস্তানের রাজধানী লাহোর। লাহোরের বাতাসও আজ খুবই অস্বাস্থ্যকর এবং তাদের স্কোর ২৫৭।

আইকিউএয়ারের তথ্যানুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

বিটি/আলী

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT