1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার আগের দামেই ধান-চাল কিনবে সরকার বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার

বিএটি বাংলাদেশের ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বা বিএটি বাংলাদেশ ২০২৪ সালের জন্য চূড়ান্ত ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে দেওয়া তামাক খাতের বহুজাতিক কোম্পানিটির ঘোষণা অনুসারে, তাদের মোট লভ্যাংশ হবে ৩০০ শতাংশ নগদ। এর মধ্যে ১৫০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশও রয়েছে, যা গত ডিসেম্বরেই পরিশোধ করেছে কোম্পানিটি।

চূড়ান্ত লভ্যাংশ এবং নিরীক্ষিত আর্থিক বিবৃতি অনুমোদনের জন্য আগামী ২৫ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ ফেব্রুয়ারি।

গত বছর বিএটি বাংলাদেশের শেয়ারপ্রতি আয় ছিল ৩২.৪২ টাকা, যা এর আগের বছরে ছিল ৩৩.১১ টাকা।

লভ্যাংশ ঘোষণার পর বৃহস্পতিবার লেনদেন শুরু হওয়ার পর প্রথম আধঘন্টায় কোম্পানিটির শেয়ারের দাম ০.৯৩ শতাংশ কমে ৩৫০ টাকা দাঁড়ায়।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT