1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

বিদেশে চিকিৎসার জন্য নেওয়া যাবে ১৫ হাজার ডলার

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১২ মে, ২০২৫

বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশিরা আগের চেয়ে বেশি বৈদেশিক মুদ্রা নিতে পারবেন। এখন থেকে চিকিৎসার জন্য একজন ব্যক্তি সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার নিতে পারবেন। যা আগে ছিল ১০ হাজার ডলার।

সোমবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকে এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে।

ব্যাংকটির বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগের ওই সার্কুলার বলা হয়, চিকিৎসা ব্যয়ের জন্য ছাড় করা অর্থ সরাসরি বিদেশের হাসপাতালের নামে পাঠানো যাবে। অথবা আন্তর্জাতিক প্রিপেইড, ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে বিদেশে খরচ করা যাবে। এই ১৫ হাজার ডলারের মধ্যে একজন সর্বোচ্চ পাঁচ হাজার ডলার পর্যন্ত নগদ নিতে পারবেন। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের অন্যান্য নিয়মগুলো আগের মতোই বহাল থাকবে বলে নির্দেশনায় বলা হয়।

বিটি/ আরকে

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT