1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সাপের কামড় ও আরশোলার দুধ: মানবজাতির বড় বড় প্রশ্নের উত্তর দিলেন ‘ইগ নোবেল’ বিজয়ীরা কী আছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন আইফোন ডুওতে? জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

বিসিএসের প্রশ্নফাঁসের খবরে যা বলল পিএসসি

নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের যে খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার পিএসসির এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষাসংক্রান্ত বিষয়ে কিছু বিভ্রান্তিকর সংবাদ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নজরে এসেছে।

এতে বলা হয়, ‘সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, কতিপয় প্রার্থী সংবাদ সম্মেলন করে বলেছেন- তাদের মনে হচ্ছে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ইতোমধ্যে ফাঁস হয়ে গেছে। এই প্রশ্নপত্র বিজি প্রেস থেকে ছাপানো সেই প্রশ্ন….ইত্যাদি। তাদের সঙ্গে প্রশ্নকারকদের যোগাযোগ হয়েছে, যারা তাদের নিশ্চিত করেছেন, ৫ আগস্টের পর তারা পিএসসিকে কোনো প্রশ্নপত্রের সেট করে দেননি।’

বিজ্ঞপ্তিতে পিএসসি বলেছে, ‘এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানিয়েছে, এরূপ মনগড়া, অনুমান ও ধারণাভিত্তিক তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের মিথ্যা তথ্য অসৎ উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে। এ ধরনের অনুমাননির্ভর ও অসত্য তথ্য দ্বারা বিসিএস পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।’

এতে বলা হয়, ‘কোনো বিসিএস পরীক্ষার্থী কর্তৃক প্রশ্নকারকদের সঙ্গে যোগাযোগ থাকার কথিত বিষয়টি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন খুবই অনভিপ্রেত একটি ঘটনা হিসেবে চিহ্নিত করেছে।’

কোনো বিসিএস পরীক্ষার্থীর এরূপ তৎপরতা অনৈতিক ও অপরাধমূলক এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এমন তৎপরতা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে বিজ্ঞপ্তিতে। এ ছাড়া বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যমগুলোর প্রতি অনুরোধ করা হয়েছে, তারা যেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সঙ্গে তথ্যের সঠিকতা যাচাই না করে বিসিএস পরীক্ষা ও প্রশ্নপত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো সংবাদ প্রকাশ ও প্রচার না করে।

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT