1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার আগের দামেই ধান-চাল কিনবে সরকার বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার

ব্যতিক্রমধর্মী নববর্ষের ড্রোন শোতে রঙ্গিন ঢাকার আকাশ

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

বাংলা নববর্ষ উপলক্ষে ‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিম সামনে রেখে ঢাকার আকাশে হয়ে গেল ব্যতিক্রমধর্মী ড্রোন শো। সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এ ড্রোন শো অনুষ্ঠিত হয়। ড্রোনের রঙিন আলোয় সন্ধ্যার পর ঢাকার আকাশ হয়ে ওঠে ঝলমলে। হাজার হাজার দর্শক উপভোগ করেন এই শো।

চীনা দূতাবাসের সৌজন্যে এবং বাংলাদেশ সরকার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ আয়োজন করে।

এদিন বিকাল ৩টায় শুরু হয় নববর্ষের কনসার্ট। পরে সন্ধ্যা ৭টায় শুরু হয় ড্রোন শো, যা ছিলো সবার জন্য উন্মুক্ত। দিনব্যাপী এই উৎসবকে ঘিরে রাজধানীবাসীর মধ্যে উচ্ছ্বাস ও আগ্রহের কমতি ছিল না।

ড্রোন শোতে প্রদর্শিত হয় ছাত্র-জনতার আন্দোলনে বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাঈদ, পানির বোতল হাতে প্রতীকী মুগ্ধতা, ‘২৪-এর বীর’, পায়রার খাঁচা ভাঙা থিম এবং ফিলিস্তিনের জন্য প্রার্থনা। বাংলাদেশ-চীন বন্ধুত্বের শুভেচ্ছাবার্তা-ও ছিল।

এছাড়া, জুলাই আন্দোলনের প্রসঙ্গ ও গণঅভ্যুত্থান থেকে শুরু করে শেখ হাসিনার পতনের দাবিতে সাম্প্রতিক ছাত্র-জনতার প্রতিবাদও প্রতীকীভাবে শোতে স্থান পায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিশেষ অতিথি ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধিসহ সরকারি ও বেসরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT